Kitchen Hacks

জলে ধুলেই কালো হয়ে যায় মাশরুম? রান্নার আগে কী ভাবে পরিষ্কার করবেন?

মাশরুম কখনও জলে ধোয়া উচিত নয়। মাশরুম এক জাতীয় ছত্রাক। ফলে এর গায়ে তন্তু থাকে। সেই তন্তুর জল শুষে নেওয়ার ক্ষমতা খুবই বেশি। ফলে ধুলেই মাশরুম প্রচুর জল টেনে নিতে থাকে। এবং তার বহু পুষ্টিগুণ জলের সঙ্গে বেরিয়ে যায়। স্বাদও নষ্ট হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২০:০৯
Share:

কী ভাবে পরিষ্কার করবেন মাশরুম? ছবি: সংগৃহীত।

মাশরুমের মতো স্বাদ ও স্বাস্থ্যের যুগলবন্দি খুব কম খাবারেই মেলে। এখন বাঙালির রান্নাঘরেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাঙের ছাতার এই তুতো ভাইটি। মাশরুমে থাকে এক ধরনের দ্রবণীয় ফাইবার পাওয়া যায়, যা কোলেস্টেরলের সমস্যা দূর করে এবং হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। কমায় টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি কমায়। মাশরুমে থাকে একাধিক অ্যান্টি-অক্সিড্যান্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। তবে মাশরুম রান্না করার আগে ধোয়ার সঠিক পদ্ধতি জানা জরুরি। অনেক সময় মাশরুম ধুলেই তা কালো হয়ে যায়, এমনকি স্বাদও বিগড়ে যায়। জেনে নিন কী ভাবে ধুলে আর এমনটা হবে না।

Advertisement

মাশরুম কখনও জলে ধোয়া উচিত নয়। মাশরুম এক জাতীয় ছত্রাক। ফলে এর গায়ে তন্তু থাকে। সেই তন্তুর জল শুষে নেওয়ার ক্ষমতা খুবই বেশি। ফলে ধুলেই মাশরুম প্রচুর জল টেনে নিতে থাকে। এবং তার বহু পুষ্টিগুণ জলের সঙ্গে বেরিয়ে যায়। স্বাদও নষ্ট হয়।

তা হলে কী ভাবে পরিষ্কার করবেন মাশরুম?

Advertisement

এর রাস্তাও বাতলে দিয়েছেন পুষ্টিবিদ। রন্ধনশিল্পীর মতে মাশরুমের গায়ে ভাল করে ময়দা মাখিয়ে নিতে হবে। তার পরে খুব ভাল করে একটি একটি করে মাশরুমের গা দিয়ে ময়দা ঝেড়ে ফেলতে হবে। ময়দার সঙ্গে মাশরুমের গায়ে লেগে ‌থাকা নোংরাও সাফ হয়ে যাবে। তার পর পরিষ্কার ভেজা কাপড় দিয়ে মাশরুমগুলি মুছে নিলেই হবে মুশকিল আসান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement