কোন উপকরণ মিশিয়ে ফোটালে দুধ কাটবে না? ছবি: সংগৃহীত।
দুধ জ্বাল দিতে গিয়ে কেটে গিয়েছে, এমন ‘অঘটন’ প্রায়শই রান্নাঘরে ঘটে। গরমের মতোই বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়াতেও কিন্তু দুধ ফ্রিজের বাইরে বেশি ক্ষণ রাখলেই কেটে যায়। ভ্যাপসা গরমে ব্যাক্টেরিয়া জন্মানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়, যা দুধের সতেজ ভাব, স্বাদ ও গুণমান নষ্ট করে দেয়। এই সমস্যার কি কোনও সমাধান নেই?
আলবাত আছে! দুধ জ্বাল দেওয়ার সময় তাতে এক চিমটে বেকিং সোডা দিয়ে দিলেই কিন্তু আর এই সমস্যা হবে না। দুধ ফুটে ওঠার সময় বেকিং পাউডার মেশাতে হবে। বেকিং সোডা দুধের মধ্যে অম্লভাবকে বাড়তে দেয় না। এ ক্ষেত্রে পরিমাণের বিষয় খুব সতর্ক থাকতে হবে, একটু বেশি হলেই মুশকিল। এই টোটকা মানলে দুধ কখনওই কেটে যাবে না, এমনটা নয়। তবে এই কৌশলে দুধ বেশি দিন ভাল থাকবে।
কোন কোন ভুলে দুধ তাড়াতাড়ি কেটে যায়?
১) দুধ জ্বাল দেওয়ার পর দীর্ঘ সময় গ্যাসের উপরে কিংবা রান্নাঘরের স্ল্যাবের উপর কিংবা কোনও এক কোণে ফেলে রাখা। দুধ হালকা ঠান্ডা হয়ে গেলেই ফ্রিজে তুলে রাখুন।
২) বার বার জ্বাল দিলেই দুধ ভাল থাকবে, এমন নয়। ফ্রিজ থেকে ততটাই দুধ বার করুন, যতটা প্রয়োজন।
৩) দুধ ফ্রিজেরাখার সময় য়ে কোনও পাত্রে রাখবেন না। কাচ কিংবা স্টিলের বাসনে রাখুন। ফ্রিজের দরজার সামনাসামনি পাত্রটি রাখবেন না, এই জায়গায় তাপমাত্রা বার বার হেরফের করে। ফ্রিজের পিছনের দিকে রাখুন পাত্রটি।
Post: কোন উপকরণ মিশিয়ে ফোটালে দুধ কাটবে না?