cooking tips

বাড়িতে তন্দুরি রাঁধলে দোকানের মতো স্বাদ হয় না! মশলা মাখানোর সময়ে ৫ ভুল করছেন না তো?

বাড়িতে তন্দুরি রান্না করলেও দোকানের মতো স্বাদ আসে না। তন্দুরি রান্নায় মশলা মাখানোর সময়ে কোন কোন ভুল এড়িয়ে চললে স্বাদ হবে দোকানের মতো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪
Share:

রেস্তরাঁর মতো তন্দুরি চিকেন বাড়িতে বানাবেন কী করে? ছবি: সংগৃহীত।

যে কোনও ধরনের মাংসের পদ রান্নার আগে যদি খানিক ক্ষণ মাখিয়ে রাখা যায়, তা হলে স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তন্দুরি রান্নার জন্য দু’বার ম্যারিনেশন করতে হয়। প্রথমে রসুন, নুন আর তেল দিয়ে মাংস মাখিয়ে রাখা হয়, তার পর আবার দই আর মশলা দিয়ে। ম্যারিনেশনে ভুলভ্রান্তি হয়ে গেলেই মুশকিল। বাড়িতে তন্দুরি রান্না করলেও দোকানের মতো স্বাদ আসে না। তন্দুরি রান্নায় মশলা মাখানোর সময় কোন কোন ভুল এড়িয়ে চললে স্বাদ হবে দোকানের মতো?

Advertisement

১) বাড়িতে বারবিকিউ বা তন্দুরি চিকেন রান্না করবেন, তার জন্য প্রয়োজন একদম শুকনো ম্যারিনেশনের। ভুলেও ম্যারিনেট করার সময়ে কোনও জলীয় পদার্থ ব্যবহার করবেন না। দই ব্যবহার করলেও জল ঝরানো টক দই ব্যবহার করবেন।

২) ম্যারিনেট করার আগে খেয়াল রাখবেন মাংসে যেন অতিরিক্ত জল না থাকে। ভাল করে জল ঝরিয়ে তবেই ম্যারিনেট করুন।

Advertisement

৩) অনেকেই ম্যারিনেট করার সময়ে হাতের বদলে চামচ ব্যবহার করেন, এতে কিন্তু ভাল ম্যারিনেশন হয় না। কারণ চামচ দিয়ে ম্যারিনেট করলে মশলাগুলি সমান ভাবে মাখানো যায় না।

৪) মাংস ম্যারিনেট করার সময়ে মাংসের গায়ে একটু ছুরি দিয়ে চিরে নিন। এতে ম্যারিনেশনের মশলা মাংসের ভিতরে ভাল ভাবে ঢুকবে। স্বাদ ভাল হবে।

৫) রান্নার আগে মশলা মাখিয়ে রাখার সময়ে খুব বেশি নুন দেবেন না, এতে স্বাদ বিগড়ে যেতে পারে। নুন দিলে মশলা থেকে জলও বেরিয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement