ক্যানভাসে শীতের রোদ

বেড়াতে গিয়ে ছবি আঁকার বাতিকটা আমার বহু দিনের। জায়গার তেমন বাছবিচার না থাকলেও যে কোনও পাহাড়ি শহরে যেতেই পছন্দ করি বেশি। ঠাণ্ডা জায়গায় দিনভর টো টো করে ঘোরার সুবিধে তো আছেই। তা ছাড়া ছোট-বড় পাহাড়ের খাঁজেখোঁজে গ্রামের ঘরবাড়ি, পাইনের জঙ্গল রংচঙে জামাকাপড় পরা ছেলেমেয়ের দল হাটবারে রকমারি জিনিসের দোকানে খদ্দেরের ভিড় আঁকার সাবজেক্ট হিসেবে এই সব দৃশ্যের তুলনা হয় না। দেবাশীষ দেব

Advertisement

দেবাশীষ দেব

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ০০:০০
Share:

বেড়াতে গিয়ে ছবি আঁকার বাতিকটা আমার বহু দিনের। জায়গার তেমন বাছবিচার না থাকলেও যে কোনও পাহাড়ি শহরে যেতেই পছন্দ করি বেশি। ঠাণ্ডা জায়গায় দিনভর টো টো করে ঘোরার সুবিধে তো আছেই। তা ছাড়া ছোট-বড় পাহাড়ের খাঁজেখোঁজে গ্রামের ঘরবাড়ি, পাইনের জঙ্গল রংচঙে জামাকাপড় পরা ছেলেমেয়ের দল হাটবারে রকমারি জিনিসের দোকানে খদ্দেরের ভিড় আঁকার সাবজেক্ট হিসেবে এই সব দৃশ্যের তুলনা হয় না। যখন-তখন লম্বা ছুটি নেওয়ায় অসুবিধে বলে হাতের কাছে সিকিম বা দার্জিলিং-এর উদ্দেশে বেরিয়ে পড়ি। আর অবশ্যই বেছে নিই শীতকালটা, বিশেষ করে যে সময় ‘অফ সিজন’। পর্যটকের ভিড় আর গোলমালবিহীন পাহাড়ি পথ ধরে একা একা হেঁটে যেতে যেতে হঠাৎ গাছের ছায়ায় ঢালুতে বসে স্কেচ করা যায়। আশপাশ থেকে কৌতূহলী মুখ যদি ভিড় জমায় তাদেরও পোর্ট্রেট করে ফেলতে অসুবিধে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement