Stuffed Egg Pakora

ডেভিল নয়, বানিয়ে ফেলুন ডিমের পকোড়া, ভিতরে শুধু কুসুম নয়, থাকুক মশলা-চিজ়ের মেলবন্ধন

ডিমের ডেভিল খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন পুর ভরা ডিমের পকোড়া। চা বা ঠান্ডা পানীয়—দু’টির সঙ্গেই জমে যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১১:২৮
Share:

ডিম পকোড়ার ভিতরে থাক মশলাদার পুর। ছবি: শাটারস্টক।

বাহারি নামের বাহারি পদের ভিড়ে ডিমের ডেভিল কিছুটা জনপ্রিয়তা হারালেও, অনেকের কাছেই এখনও তা পছন্দের খাবার। তবে ডেভিল নয়, বাড়িতে বানান ডিমের পকোড়া। কারিকুরি থাকুক কুসুমেই। চিজ়ের স্বাদ মিলবে এই পকোড়ার প্রতিটি কামড়ে।

Advertisement

উপকরণ

৪টি সেদ্ধ ডিম

Advertisement

১টি পেঁয়াজ কুচি

৩-৪টি কাঁচালঙ্কা কুচি

১টেবিল চামচ গোলমরিচ

একমুঠো ধনেপাতা কুচি

স্বাদমতো নুন

১/৪ চা-চামচ চাট মশলা

টুকরো করে কাটা চিজ়

পকোড়ার জন্য

দেড় কাপ বেসন

আধ চা-চামচ গুঁড়ো লঙ্কা

স্বাদ মতো নুন

আধ চা-চামচ জোয়ান

এক চিমটে বেকিং সোডা

ভাজার জন্য সাদা তেল

প্রণালী: সেদ্ধ ডিম আধখানা করে ছুরি দিয়ে কেটে কুসুমগুলি একটি পাত্রে রাখুন। যোগ করুন মিহি করে কুচোনো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কা। যোগ করুন গোলমরিচের গুঁড়ো এবং চাট মশলা। দিয়ে দিন সামান্য একটু নুন। ভাল করে সবটা মাখিয়ে নিন।

ডিমের ভিতরে প্রথমে চিজ়ের টুকরো দিয়ে উপর থেকে কুসুম-মশলার মিশ্রণ দিয়ে ঢেকে দিন, যাতে তা বেরিয়ে না যায়।

একটি পাত্রে বেসন, লঙ্কার গুঁড়ো, জোয়ান, নুন ভাল করে জল দিয়ে গুলে নিন। মিশ্রণ খুব পাতলা বা খুব ঘন হবে না। এবার ডিমের টুকরোগুলিকে বেসনে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিন। স্যালাড এবং সস‌ে্র সঙ্গে পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement