Fish Recipes

পাতলা মাছের ঝোল আর ভাল লাগছে না? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন কাতলা মরিচের ঝাল

মাছে মিশুক মরিচের স্বাদ এবং গন্ধ, তৈরি করে ফেলুন কাতলা মরিচের ঝাল। কৌশল সহজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:৫৮
Share:

মাছে মিশুক মরিচের স্বাদ আর গন্ধ। ছবি: সংগৃহীত।

পাবদা, পার্শে নয়, পরিচিত রুই-কাতলার মতো মাছই সকলে চেটে খেতে পারেন, যদি রান্নাটি তেমন হয়। রুই-কাতলা প্রায় দিনই সব বাড়িতে রান্না হয়। তাই অনেকের কাছে এই সব মাছের তেমন কদর থাকে না। তা ছাড়া, ঝোল, ঝাল, কালিয়া, কোর্মাও একঘেয়ে হয়ে যায়। কিন্তু কাতলা দিয়েই বানাতে পারেন এমন রান্না, যা চেটেপুটে খাবে সকলে। মাছে মিশুক মরিচের স্বাদ এবং গন্ধ, তৈরি করে ফেলুন কাতলা মরিচের ঝাল। কৌশল সহজ।

Advertisement

উপকরণ:

৫ টুকরো কাতলা মাছ

Advertisement

১টি লেবুর রস

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

৪টি কাঁচালঙ্কা

৭-৮ কোয়া রসুন

১ টেবিল চামচ গোটা গোলমরিচ

১ টেবিল চামচ কালোজিরেবাটা

আধ কাপ ফেটানো টক দই

স্বাদমতো নুন, চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

প্রণালী:

প্রথমে মাছগুলিকে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো আর লেবুর রস দিয়ে ভাল করে মেখে রেখে দিন। একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, কালোজিরে আর গোটা গোলমরিচ বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে মাছগুলি ভেজে তুলে রাখুন। এ বার সেই তেলেই গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে নিন। স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভাজা মাছগুলি ছেড়ে দিন ঝোলে। ঝোল ফুটে উঠলে উপর থেকে আরও খানিকটা গোলমরিচগুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢেকে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মরিচের ঝাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement