Paratha Cooking Tips

পেঁয়াজের পরোটা করতে গেলেই পুর বেরিয়ে যায়, কী ভাবে রেস্তরাঁর কায়দায় তা বানাবেন?

পেঁয়াজ পরোটা বানাতে গেলে বেলার সময় পুর বেরিয়ে আসে। কেন এই সমস্যা হয়? সমাধানই বা কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ২০:৩৬
Share:

পেঁয়াজ পরোটা তৈরির সময় কোন ভুল এড়াবেন? ছবি: সংগৃহীত।

পেঁয়াজের পুরভরা পরোটা খেতে সুস্বাদু। তবে তা বানাতে গেলেই সমস্যা হয়। পেঁয়াজে প্রচুর রস থাকে। ফলে পেঁয়াজের পুর ঠেসে পরোটা বেলতে গেলেই পুর ফেটে বেরিয়ে আসে।

Advertisement

১। পরোটা মাখুন একটু শক্ত করে। এর স্বাদ অনেকটাই নির্ভর করে আটা অথবা ময়দা মাখার উপরে। সঠিক ময়ান, সঠিক জল এবং ময়দা মাখার কৌশল খুব গুরুত্বপূর্ণ। পরোটার উপরের খোল মুচমুচে করার জন্য ময়ান দিতে হয়। আবার পরোটা যাতে নরম হয় সে জন্য খুব ভাল করে সময় নিয়ে ঠেসে ঠেসে আটা বা ময়দা মাখতে হবে।

২। মিহি করে কুচোনো পেঁয়াজের সঙ্গে আদাকুচি, লঙ্কা, ধনেপাতাকুচি, জিরে, স্বাদমতো নুন মিশিয়ে পুর বানানো হয়। নুন দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হয়। তাই নুন দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের পুর লেচিতে ভরে বেলে নিতে হবে।

Advertisement

৩। পুর ভরার সময়ে বা বেলার সময়ে লেচি ফেটে যেতে পারে পুরে ভিজে ভাব থাকলে। এমনটা হলে শুকনো খোলায় নেড়ে নেওয়া বেসন পেঁয়াজে অল্প পরিমাণে মিশিয়ে নিতে পারেন। পেঁয়াজের জল ভাব বেসন টেনে নেবে। পরোটা বেলার সময়ে লেচি ফেটে যাওয়ার ভয় থাকবে না।

৪। এর পরেও অবশ্য পরোটা ফেটে পুর বেরিয়ে আসতে পারে। যদি খুব স্বল্প জায়গায় এমনটা হয়, তা হলে সমস্যা নেই। পরোটা সেঁকে নেওয়ার সময়েই সেটি ঠিক হয়ে যাবে। পুরো পুর বেরিয়ে আসবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement