Peri Peri powder

ঘরোয়া রান্নায় আফ্রিকান মশলা! পেরি পেরির গুণেই বদলে যাক আলু থেকে পরোটার স্বাদ

খাবারের স্বাদ বৃদ্ধি এবং বদল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহ আছে? তা হলে বরং চেনা রান্নায় জুড়ে দিন পেরি পেরির স্বাদ-গন্ধ। কোন খাবারে কী ভাবে তা ব্যবহার করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ২০:১৯
Share:

রোজকার রান্নায় কী কী ভাবে ব্যবহার করতে পারেন পেরি পেরি মশলা? ছবি: সংগৃহীত।

সাকিন দক্ষিণ আফ্রিকায়। ব্যবহার হয় পর্তুগিজ রান্নায়। পর্তুগিজরা আফ্রিকায় পেরি পেরি নামে এক লঙ্কার খোঁজ পেয়েছিলেন। তার সঙ্গে রসুন, পেপরিকা-সহ নানা উপকরণের মিশেলে তৈরি হয় পেরি পেরি মশলা। পর্তুগিজ ঘরানার রান্নায় যা ছিল জনপ্রিয় তাই এখন ভারতীয় খাবারে। মুরগির ফ্রাই থেকে উপমহাদেশীয় নানা খাবারেই এখন মিশছে এই মশলা। নতুন মশলার স্বাদও ভাল লাগছে অনেকেরই। আর তার ফলে দূর দেশের পেরি পেরি এখন হাতের নাগালে।

Advertisement

খাবারের স্বাদ বৃদ্ধি এবং বদল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহ আছে? তা হলে বরং চেনা রান্নায় জুড়ে দিন পেরি পেরির স্বাদ-গন্ধ। তা বলে যে কোনও রান্নায় মিশিয়ে দেওয়া যায় না তা। ব্যবহার করা দরকার একটু বুদ্ধি করে। ফ্রেঞ্চ ফ্রাই থেকে চিকেন ফ্রাইতে এই মশলা দেওয়াই হয়। রোজকার আর কোন রান্নায় তা জুড়তে পারেন?

গ্রিল করা খাবারে: মাংস, মাছ হোক বা সব্জি, গ্রিল করার সময় জলঝরানো টক দইয়ের সঙ্গে রসুনবাটা, নুন এবং মশলা মাখিয়ে রাখতে হয় আগেই। তার সঙ্গেই যোগ করুন পেরি পেরি। একটু টক, ঝাল এবং ভিন্ন রকম স্বাদ এর। তা ছাড়া গ্রিল করা খাবারে উপর থেকেও ছড়িয়ে দিতে পারেন পেরি পেরি মশলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement