খিচুড়িতে শ্রীপঞ্চমী

শাহজাহানি খিচড়ি

সরস্বতী পুজো চলে এল। দোয়াতে দুধ-গঙ্গা জল, সরকাঠি, কুল, যবের শিস, আমের মুকুল, পলাশ, বাসন্তী রঙের গাঁদা ফুল। আর দুপুরবেলা পাঁচ রকমের ভাজা দিয়ে খিচুড়ি ভোগ, চাটনি, পায়েস। গোটা মুগ দিয়ে অন্য রকমের খিচুড়ি রান্না হত মোগল আমলে। গরম মশলা, নারকেল কোরা আর কাজুবাজামের মিশ্রণে অনন্য স্বাদ।

Advertisement
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৬
Share:

Advertisement

গোটা মুগ দিয়ে অন্য রকমের খিচুড়ি রান্না হত মোগল আমলে। গরম মশলা, নারকেল কোরা আর কাজুবাজামের মিশ্রণে অনন্য স্বাদ।

উপকরণ:

Advertisement

বাসমতি চাল ৩/৪ কাপ

গোটা মুগ ৩/৪ কাপ

ঘি দেড় চামচ

জিরে এক চা চামচ

লবঙ্গ ৩টে

দারচিনি ১ টুকরো

গোলমরিচ ৪-৫টে

এলাচ ৩টে

কারি পাতা ৪-৫টে

কাজুবাদাম দুই টেবিল চামচ

নুন স্বাদ মতো

লঙ্কা ৩-৪টে

নারকেল কোরা এক টেবিল চামচ

প্রণালী: চাল ও গোটা মুগ ভাল করে ধুয়ে ঘণ্টাদু’য়েক ভিজিয়ে জল ঝরিয়ে নিন। প্রেশার কুকারে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। ফাটতে শুরু করলে লবঙ্গ, এলাচ, গোলমরিচ, কারি পাতা দিয়ে এক-দু’মিনিট নাড়ুন। কাজুবাজাম দিন। কয়েক সেকেন্ডের ভাজা। তারপরেই নারকেল কোরা দিয়ে চাল-মুগ ঢালুন। এরপর তিন কাপ জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিন। বেশি আঁচে একটা হুইসল দিলে কমিয়ে দিন। এরপর আর একটা হুইসল দিলে বন্ধ করে দিন। ধনে পাতা ছড়িয়ে দেবেন উপরে। দই-পাঁপড়ে সাজান পাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement