Cricket Australia

করোনা সংক্রমণ অ্যাডিলেডে, পেনদের সরিয়ে আনা হল সিডনিতে

নতুন করে করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া-সহ একাধিক রাজ্যের সীমানা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ রকম পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৯:৫৫
Share:

সিরিজ করাই এখন চ্যালেঞ্জ ক্রিকেট অস্ট্রেলিয়ার। পেনদের সরিয়ে নেওয়া হল। -ফাইল চিত্র।

২৭ নভেম্বর থেকে সিডনিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। বহু প্রতীক্ষিত এই সিরিজ শুরুর আগে অ্যাডিলেডে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। যার জেরে ছড়িয়েছে আতঙ্ক।

Advertisement

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের অধিনায়ক টিম পেন, মারনাস ল্যাবুশানে-সহ বাকিদের অ্যাডিলেড থেকে সিডনিতে উড়িয়ে এনেছে। শুধু টেস্ট দল নয়, ওয়ানডে, টি টোয়েন্টি এবং অস্ট্রেলিয়া এ দলের ক্রিকেটারদেরও সিডনিতে আনা হয়েছে। করোনা আতঙ্কের মধ্যে সিরিজ করাই এখন লক্ষ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার।

এ দিকে ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট। তার আগেই শুরু হয়ে যাচ্ছে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। নতুন করে করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া-সহ একাধিক রাজ্যের সীমানা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ রকম পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘বিরাট কাগজের অধিনায়ক’, টুইটে লাইক সূর্যকুমারের, ভিকে খোশমেজাজেই

তা হলে কি অ্যাডিলেড থেকে প্রথম টেস্ট সরে যাবে অন্যত্র? ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এখনই হাল ছাড়ছে না। ক্রিকেটারদের অ্যাডিলেড থেকে সরিয়ে নেওয়া হলেও সেখানেই প্রথম টেস্ট করার ব্যাপারে পরিকল্পনা করছে। ভারতীয় দল অবশ্য সিডনিতেই কোয়রান্টিনে রয়েছে। কোভিড-পরীক্ষায় পাশ করে টিম ইন্ডিয়া জোরদার প্র্যাক্টিস শুরু করে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement