IPL 2026

চেন্নাই ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন বিরক্ত অম্বানী-পুত্র, হাতের ইশারায় মুম্বই সমর্থকদেরও বাড়ি যেতে বললেন আকাশ

আইপিএলের অন্যতম শক্তিশালী দল গড়েও এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না আকাশ অম্বানী। হার্দিক পাণ্ডদের খেলায় তিনি বিরক্ত এবং ক্ষুব্ধ। এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে মুম্বই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:১৩
Share:

আকাশ অম্বানী। —ফাইল চিত্র।

হার্দিক পাণ্ড্যদের পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের হতাশা বাড়িয়েই চলেছে। দলের খেলায় অখুশি দলের কর্ণধার আকাশ অম্বানীও। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার্দিকদের ব্যাটিং ভরাডুবি দেখে ম্যাচের মাঝেই মাঠ ছাড়েন তিনি।

Advertisement

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পর থেকে আইপিএলে মুম্বই প্রত্যাশাপূরণ করতে পারছে না। এ বারও পাঁচ বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হতাশা বাড়িয়ে চলেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের বেহাল অবস্থা বিরক্তি এতটাই বাড়িয়ে দেয় যে, মুম্বই ইনিংসের মাঝেই মাঠ ছাড়েন আকাশ। অনিল অম্বানী-নীতা অম্বানির বড় ছেলে শান্ত স্বভাবের বলে পরিচিত। তেমন একটা উত্তেজিত হতে দেখা যায় না তাঁকে। দলের প্রায় সব খেলাই দেখেন মাঠে এসে। বৃহস্পতিবারও হার্দিকদের খেলা দেখতে এসেছিলেন। কিন্তু দলের জঘন্য ব্যাটিং দেখে বিরক্তি চেপে রাখতে পারেননি। একের পর এক উইকেট পড়তে দেখে চেয়ার ছেড়ে উঠে সোজা মাঠ থেকে বেরিয়ে যান। শুধু তা-ই নয়, মাঠ ছাড়ার সময় হাতেই ইশারায় মুম্বই সমর্থকদেরও বাড়ি চলে যেতে বলেন তিনি।

আকাশের স্টেডিয়াম ছাড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এ ভাবে ম্যাচের মাঝে মাঠ ছাড়তে আগে দেখা যায়নি আকাশকে। মনে করা হচ্ছে, আইপিএলের অন্যতম শক্তিশালী দল গড়েও এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না। হার্দিকদের খেলায় তিনি বিরক্ত এবং ক্ষুব্ধ।

Advertisement

এ বারের আইপিএলে সাতটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে মুম্বই। আগের হারা চারটি ম্যাচ মাঠে বসে পুরো দেখেছেন আকাশ। কিন্তু চেন্নাই ম্যাচে আর ধৈর্য রাখতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement