IPL 2026

বেঙ্গালুরু, রাজস্থান বিক্রি হওয়ায় লক্ষ্মীলাভ বোর্ডের, কোষাগারে ঢুকবে কয়েকশো কোটি টাকা

আইপিএল শুরু হওয়ার আগেই নতুন মালিক পেয়েছে বেঙ্গালুরু এবং রাজস্থান। দুই দল মিলিত ভাবে বিক্রি হয়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকায়। এই অর্থ থেকে লাভ হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২০:৫৪
Share:

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএল শুরু হওয়ার আগেই নতুন মালিক পেয়েছে বেঙ্গালুরু এবং রাজস্থান। বেঙ্গালুরু কিনেছে আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী। রাজস্থান কিনেছে আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন গোষ্ঠী। দুই দল মিলিত ভাবে বিক্রি হয়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকায়। এই অর্থ থেকে লাভ হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও।

Advertisement

বোর্ডের নিয়মে বলা আছে, আইপিএলের কোনও দলের মালিকানা হস্তান্তর হলে পাঁচ শতাংশ ট্রান্সফার ফি দিতে হবে বোর্ডকে। ১০টি দলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। সেই অনুযায়ী রাজস্থান এবং বেঙ্গালুরু দুই দলের থেকে পাঁচ শতাংশ করে ট্রান্সফার ফি পেয়েছে বোর্ড। তার পরিমাণ আনুমানিক ১৫৫০ কোটি টাকা।

নতুন মালিকানায় বেঙ্গালুরুর চেয়ারম্যান হবে আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। শোনা যাচ্ছে, মালিকানা বদলের পর বেঙ্গালুরুর নামও বদল হতে পারে।

Advertisement

যদিও সমর্থকদের স্বস্তি দিয়েছেন অনন্যা। আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লার কন্যা অনন্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “১৬,৭০৬ কোটি টাকায় আরসিবি বিক্রি হয়ে গিয়েছে। আদিত্য বিড়লা গোষ্ঠী, ডেভিড ব্লিটজ়ার ও ব্ল্যাকস্টোনের কনসোর্টিয়াম আরসিবি কিনেছে। তবে সমর্থকদের জন্য ভাল খবর যে, আদিত্য বিড়লা গোষ্ঠী জানাচ্ছে, দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই থাকবে।” অনন্যা স্পষ্ট করে দিয়েছেন, হাত বদল হলেও নাম বদল হবে না কোহলিদের দলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement