IPL 2026

দেড় লক্ষ কোটি টাকার লিগে সবচেয়ে দামি পন্থের দাম মাত্র ২৭ কোটি! আইপিএলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধির দাবি

এই মুহূর্তে আইপিএলের বাজারদর ১.৫৪ লক্ষ কোটি টাকার আশেপাশে। সেই লিগের সবচেয়ে দামী ক্রিকেটার মাত্র ২৭ কোটি টাকা পান, বিশ্বাসই করতে পারছেন না এক ক্রিকেটার। তাঁর দাবি, বেতন আরও অনেকটা বাড়ানো দরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯:২৪
Share:

ঋষভ পন্থ। ছবি: সমাজমাধ্যম।

এই মুহূর্তে আইপিএলের বাজারদর ১.৫৪ লক্ষ কোটি টাকার আশেপাশে। বিশ্বের ক্রীড়া লিগগুলির মধ্যে প্রথম পাঁচে রয়েছে এই প্রতিযোগিতা। সেই লিগের সবচেয়ে দামী ক্রিকেটার মাত্র ২৭ কোটি টাকা পান, এটা বিশ্বাসই করতে পারছেন না অভিনব মুকুন্দ। তাঁর দাবি, আইপিএলের ক্রিকেটারদের বেতন আরও অনেকটা বাড়ানো দরকার।

Advertisement

দূরদর্শনের এক ক্রিকেট অনুষ্ঠানে এসে মুকুন্দ বলেছেন, “আমার মনে হয় আইপিএলের ক্রিকেটারেরা অনেক কম টাকা পায়। কিন্তু আইপিএলের বাজারদর অনেক বেশি। আপনি বিশ্বের বাকি লিগ এবং তার সঙ্গে জড়িত অর্থনীতির দিকে তাকান। বেসবল, ফর্মুলা ওয়ানে যারা খেলে তাদের দিকে খেয়াল করুন। ওখানে ২০ বা ২৫ কোটি কোনও ব্যাপারই নয়।”

মুকুন্দের সংযোজন, “আপনি যদি দাবি করেন আইপিএল বিশ্বের প্রথম চার-পাঁচটি লিগের মধ্যে পড়ে, তা হলে খেলোয়াড়দের প্রাপ্য অর্থও প্রথম চার-পাঁচের মধ্যেই থাকতে হবে। সেখানে তো কেউ প্রথম ১০ বা ২০-র মধ্যেও নেই। যদিও বা কোনও ক্রিকেটার প্রথম দশে থাকে, তা হলে সেটা অন্য জায়গা থেকে পাওয়া অর্থের নিরিখে। আইপিএলের বেতনের নিরিখে নয়। তাই ক্রিকেটারদের বেতনের কোনও সীমা থাকা উচিত নয়। ওদের আরও বেশি টাকা পাওয়া উচিত।”

Advertisement

অতীতে চেন্নাই, বেঙ্গালুরুর হয়ে খেলেছেন মুকুন্দ। ধোনি, বিরাট কোহলি দু’জনকেই সতীর্থ হিসাবে পেয়েছেন। এই দুই দলেরই জনপ্রিয়তা প্রচুর। মুকুন্দের মতে, আইপিএলের দলগুলি প্রতি বছর অনেক অর্থ পায়। সেই তুলনায় ক্রিকেটারদের প্রতি খরচ যৎসামান্য। মুকুন্দ বলেছেন, “প্রতি বছর আইপিএলের দলগুলো ৪০০-৫০০ কোটি টাকা আয় করে। কিন্তু ক্রিকেটারদের পিছনে খরচ করে মাত্র ১০০-১২০ কোটি। সেই খরচ বাড়ানো দরকার। হয়তো ২০০-২৫০ কোটি হতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement