IPL 2026

পঞ্জাব ম্যাচের আগে দুর্ঘটনা দিল্লি শিবিরে, বল লেগে রক্তাক্ত ব্যাটার, ভর্তি করানো হল হাসপাতালে

শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলন করার সময় গুরুতর আহত হন তরুণ ব্যাটার। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:৩৭
Share:

দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে চিন্তিত অক্ষর পটেলেরা। ছবি: পিটিআই।

শনিবার ঘরের মাঠে শ্রেয়স আয়ারদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচ জিততে মরিয়া অক্ষর পটেলেরা। কিন্তু ম্যাচের আগের দিন দিল্লি শিবিরে ঘটে গেল দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে এক ব্যাটারকে।

Advertisement

আহত ব্যাটারের নাম সাহিল পরখ। নাসিকের বাসিন্দা ১৮ বছরের ক্রিকেটারকে গত নিলামে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিলেন দিল্লি কর্তৃপক্ষ। শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলন করার সময় আহত হন সাহিল। নেটে ব্যাট করার সময় তাঁর মুখে বল লাগে। বলের আঘাতে মুখে চোট পান সাহিল। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে সাহিলকে মাঠের বাইরে নিয়ে আসা হচ্ছে। মনে করা হচ্ছে, তাঁর মুখের একাংশ বলের আঘাতে ফেটে গিয়েছে। মাঠের ধারে এনে সাহিলের প্রাথমিক শুশ্রূষা করেন দিল্লির মেডিক্যাল স্টাফেরা।

দিল্লি শিবির সূত্রে খবর, সাহিলের চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে। একাধিক আঘাত লেগেছে তাঁর। ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্ক্যান-সহ বিভিন্ন পরীক্ষার পর বোঝা যাবে সাহিলের চোট কতটা গুরুতর।

Advertisement

মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য সাহিল নজর কেড়েছিলেন মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে। নাসিক টাইটান্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অপরাজিত ১০৯ রানের ইনিংস রয়েছে তাঁর। আগ্রাসী মিডল অর্ডার ব্যাটার সাহিল ভাল ফিল্ডার এবং প্রয়োজনে বলও করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement