P Sen Trophy

হাড্ডাহাড্ডি সেমিফাইনালে সুপার ওভারে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল, পি সেন ফাইনালে লাল-হলুদের প্রতিপক্ষ টাউন ক্লাব

পি সেন ট্রফির ফাইনালে উঠল ইস্টবেঙ্গল এবং টাউন ক্লাব। সেমিফাইনালে মোহনবাগানকে সুপার ওভারে হারাল লাল-হলুদ শিবির। টাউন জিতল বড়িষা স্পোর্টিংকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২০:২৯
Share:

—প্রতীকী চিত্র।

পি সেন ট্রফির সেমিফাইনালে মোহনবাগানকে সুপার ওভারে হারাল ইস্টবেঙ্গল। আগামী বুধবার ফাইনালে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ টাউন ক্লাব। বড়িষা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে টাউন।

Advertisement

সোমবার হাড্ডাহাড্ডি সেমিফাইনালে জয় পেল ইস্টবেঙ্গল। প্রথমে ব্যাট করে ৩৭.৩ ওভারে ২৯১ রানে শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের ইনিংস। সুদীপ ঘরামি ৫৭ এবং মণিশঙ্কর মুরাসিংহ ৫৩ রান করেন। মোহনবাগানের বিকাশ সিংহ ৪৫ রানে ৩ উইকেট নেন। জবাবে মোহনবাগান ৩৮ ওভারে করে ৮ উইকেটে ২৯১। অভিমন্যু ঈশ্বরণ ৮৮ এবং অভিষেক রমন ৬১ রান করেন। ইস্টবঙ্গলের রবি কুমার ৪৮ রানে ৪ উইকেট নেন। ম্যাচ টাই হওয়ায় সুপার ওভার হয়। প্রথমে ব্যাট করে মোহনবাগান কোনও উইকেট না হারিয়ে ১৪ রান করে। জবাবে ৫ বলে ১ উইকেটে ১৫ রান তুলে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল।

অন্য সেমিফাইনালে প্রথমে ব্যাট করে বড়িষা ৩৫.১ ওভারে ১৫১ রান করে। ভাল ব্যাট করেন প্রভাত মৌর্য্য (৭২)। জবাবে ২৬.৩ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান টাউনের। ৬৯ রান করেন অঙ্কুর পাল। ২১ রান করার পাশাপাশি ৩২ রানে ৩ উইকেট নেন টাউনের রাহুল প্রসাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement