CAB First Division ODI Tournament

ডার্বি জিতে বর্ষবরণ ইস্টবেঙ্গলের, সিএবির এক দিনের ক্রিকেটে মোহনবাগানকে ৯৮ রানে হারাল লাল-হলুদ ব্রিগেড

ক্রিকেট মাঠে জয় দিয়ে বাংলা নতুন বছর শুরু করল ইস্টবেঙ্গল। সিএবির প্রথম ডিভিশনের এক দিনের প্রতিযোগিতায় সুদীপ ঘরামীরা ৯৮ রানে হারালেন অভিমন্যু ঈশ্বরণের মোহনবাগানকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৪১
Share:

(বাঁ দিকে) সুদীপ ঘরামীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নববর্ষের দিনে ডার্বি জয় ইস্টবেঙ্গলের।

Advertisement

বুধবার সকালে দু’ক্লাবের কর্তা, সদস্যেরা যখন তাঁবুতে বার পুজোয় ব্যস্ত তখন ২২ গজে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। সিএবির প্রথম ডিভিশন এক দিনের প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডকে ৯৮ রানে হারাল লাল-হলুদ ব্রিগেড।

২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুলের মাঠে ৪৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল ৭ উইকেটে ৩১১ রান করে। ১০৬ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন সুদীপ ঘরামী। মোহনবাগানের সফলতম বোলার রাজকুমার পাল ৩ উইকেট নেন।

Advertisement

জয়ের জন্য ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহনবাগানের ইনিংস শেষ হয় ৪০.৪ ওভারে ২১৩ রানে। মোহনবাগানের পক্ষে সর্বোচ্চ রান অভিমন্যু ঈশ্বরণের ৬৪ বলে ৬৩। ইস্টবেঙ্গলের সফলতম বোলার সৌরভ হালদার ৪ উইকেট নিয়েছেন। খেলার শেষে ম্যাচের সেরা ক্রিকেটার সুদীপের হাতে পুরস্কার তুলে দেন বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement