IPL 2025

আইপিএলের দুই ব্যাটারের উপর ক্ষুব্ধ সহবাগ, ‘ওরা স্রেফ ভারতে ছুটি কাটাতে আসে’

আইপিএলে অনেক বিদেশি ক্রিকেটারই খেলছেন। কেউ ভাল, কেউ খারাপ। তবে দু’দলের দুই বিদেশির খেলা সহ্যই করতে পারছেন না বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে, এই দুই ক্রিকেটার ভারতে আসেন শুধু ছুটি কাটাতে। ভাল খেলার দিকে কোনও মনই নেই তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৯:০১
Share:

বীরেন্দ্র সহবাগ। — ফাইল চিত্র।

আইপিএলে অনেক বিদেশি ক্রিকেটারই খেলছেন। কেউ ভাল, কেউ খারাপ। তবে দু’দলের দুই বিদেশির খেলা সহ্যই করতে পারছেন না বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে, এই দুই ক্রিকেটার ভারতে আসেন শুধু ছুটি কাটাতে। ভাল খেলার দিকে কোনও মনই নেই তাঁদের।

Advertisement

এই দুই ক্রিকেটার হলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং লিয়াম লিভিংস্টোন। প্রথম জন খেলেন পঞ্জাব। দ্বিতীয় জন বেঙ্গালুরুতে। এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে সহবাগ বলেছেন, “আমার মনে হয় ম্যাক্সওয়েল এবং লিভিংস্টোনের খিদে কমে গিয়েছে। ওরা এখানে ছুটি কাটাতে আসে। ভারতে এসে শুধু মজা করে। তার পর ফিরে যায়। দলের জন্য লড়াই করার কোনও খিদে চোখে অন্তত দেখা যাচ্ছে না।”

সীমিত ওভারের ক্রিকেটে ম্যাক্সওয়েল বিধ্বংসী খেলার জন্য পরিচিত। একার হাতে ম্যাচ বদলে দিতে পারেন। তবে পঞ্জাবের হয়ে ছ’ম্যাচে মাত্র ৪১ রান করেছেন। গড় ৮.২০ এবং স্ট্রাইক রেট ১০০। বল হাতে নিয়েছেন চারটি উইকেট। তবে দুই বিভাগেই তাঁর ব্যর্থতা চোখ এড়ায়নি।

Advertisement

অন্য দিকে, লিভিংস্টোন মাঝেসাঝে বড় শট খেলার দক্ষতা দেখিয়েছেন। একটি অর্ধশতরান করলেও সাত ম্যাচে মাত্র ৮৭ রান করেছেন। রবিবার তাঁকে বসিয়েও দেয় বেঙ্গালুরু। ৮.৭৫ কোটি টাকা খরচ করলেও এখনও আস্থার দাম দিতে পারেননি লিভিংস্টোন। আংশিক সময়ের স্পিনার হিসাবেও ব্যর্থ।

সহবাগ বলেছেন, “প্রাক্তন অনেক ক্রিকেটারের সঙ্গেই সময় কাটিয়েছি। মাত্র এক-দু’জনকে দেখে মনে হয়েছে যে দলের জন্য সত্যি করে কিছু করার খিদে ওদের রয়েছে। বাকিদের মধ্যে সেটাও নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement