Vinod Kambli

কেমন আছেন কাম্বলি, কতটা উদ্বেগজনক তাঁর শারীরিক অবস্থা? মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী আন্দ্রেয়া

মার্কাস কুটোর বক্তব্য থেকে বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তিনি জানান, কাম্বলির স্মৃতি শক্তি ক্রমশ কমে যাচ্ছে। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকলেও অস্ত্রোপচার করা সম্ভব নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১২:০০
Share:

বিনোদ কাম্বলি। —ফাইল চিত্র।

বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে নতুন আশঙ্কা। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটমহল। কেমন আছেন তিনি? জানিয়েছেন কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট।

Advertisement

ক্রিকেটভক্তদের আশ্বস্ত করে আন্দ্রেয়া জানিয়েছেন, কাম্বলি ভাল আছেন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের তেমন কিছু নেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘ঈশ্বরের করুণায় কাম্বলি এখন ভাল আছে। জানি না, কে বা কারা এ ভাবে হঠাৎ একটা গুজব ছড়িয়ে দিলেন!’’ আন্দ্রেয়া পরিষ্কার জানিয়েছেন, কাম্বলির শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে যে খবর ছড়ানো হয়েছে, তার কোনও ভিত্তি নেই। ক্রিকেটপ্রেমীদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। স্বামীকে নিয়ে এমন জল্পনায় কিছুটা বিরক্ত আন্দ্রেয়া।

গত বুধবার কাম্বলির ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটো এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, কাম্বলি আগের থেকে সুস্থ হলেও পুরোপুরি সুস্থ নন। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকায় যে কোনও সময় ব্রেন স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। কাম্বলির চিকিৎসার স্বার্থে একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ তৈরি কথাও বলেছিলেন। মার্কাস বলেন, ‘‘কাম্বলির বন্ধুদের নিয়ে একটা হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। তাঁদের অধিকাংশই ক্রিকেটার। কাম্বলির চিকিৎসার জন্য তাঁরা প্রচুর আর্থিক সাহায্য করছেন।’’

Advertisement

তিনি আরও বলেছিলেন, ‘‘কাম্বলির স্মৃতি ক্রমশ শক্তি কমে যাচ্ছে। গত ছ’মাসে নতুন করে অবনতি না হলেও কিছু মনে রাখতে পারেন না। কোনও বিষয় মাথায় গেঁথে গেলেই শুধু পরে বলতে পারেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকলেও অস্ত্রোপচার করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আগে সাবধান হলে হয়তো কিছু করা যেত। আপাতত কাম্বলি মনের জোরে লড়ে যাচ্ছে।’’ তাঁর তৈরি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে সচিন তেন্ডুলকরও রয়েছেন বলে জানিয়ে ছিলেন মার্কাস।

মার্কাসের বক্তব্য প্রকাশ্যে আসার পর ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে আশঙ্কা তৈরি হয় ক্রিকেটমহলে। কাম্বলির স্ত্রী সেই আশঙ্কা একরকম উড়িয়ে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement