ICC T20 World Cup 2026

গম্ভীর যে জিনিসে পাত্তাই দেন না, সেই অস্ত্রেই ভারতকে হারাতে চাইছে ইংল্যান্ড, সেমিফাইনালে সূর্যদেরই এগিয়ে রাখলেন ব্রুক

বৃহস্পতিবার মুম্বইয়ে সূর্যকুমারদের যাদবদের মুখোমুখি হওয়ার আগে ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তাঁরা তথ্যের উপর নির্ভর করেই ভারতকে হারানোর ছক কষছেন। ম্যাচে ব্রুক এগিয়ে রেখেছেন ভারতকেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২৩:২৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৃহস্পতিবার মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামছে ভারত। সূর্যকুমারদের যাদবদের মুখোমুখি হওয়ার আগে ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তাঁরা তথ্যের উপর নির্ভর করেই ভারতকে হারানোর ছক কষছেন। ম্যাচে ব্রুক এগিয়ে রেখেছেন ভারতকেই।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিনই ভারতের কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, তিনি একেবারেই তথ্য-পরিসংখ্যানে পাত্তা দেন না। ব্যক্তিগত প্রতিভাই তাঁর কাছে আসল। ইংল্যান্ড ঠিক উল্টোটাই করছে। ভারতকে হারাতে ভরসা রাখছে তথ্যে।

ইংল্যান্ডের প্রস্তুতির ব্যাপারে প্রশ্ন করা হলে ব্রুক বলেছেন, “আমরা হাতে অনেক তথ্য পেয়েছি। অনেক ভিডিয়ো রয়েছে। দেখতে হবে ওদের ব্যাটারেরা কোথায়, কোন দিকে শট খেলে। আমরা জানি কাদের বিরুদ্ধে আমাদের লড়াই। বোলারদের এমন ভাবে তৈরি করতে চাই যাতে ভারতের ব্যাটারদের যতটা সম্ভব ব্যস্ত রাখে ওরা। ভারতই খুবই ভাল দল। বিভিন্ন বোলারের সঙ্গে মানিয়ে নিতে পারে। আমাদের চেষ্টা হবে ওদের অস্বস্তিতে ফেলা।”

Advertisement

ঘরের মাঠে খেলার কারণেই সেমিফাইনালে ভারত এগিয়ে থাকবে বলে মনে করেন ব্রুক। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন, ম্যাচে ‘যে কোনও কিছু’ হতে পারে। ব্রুকের কথায়, “ভারতের বিরুদ্ধে একটা ঐতিহ্যশালী মাঠে খেলতে নামার সুযোগ পেয়ে স্বপ্নপূরণ হয়েছে আমাদের। আমরা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটা খেলতে নামব। এখনও পর্যন্ত নিখুঁত পারফরম্যান্স উপহার দিতে পারিনি। হয়তো কালই সেই খেলা দেখতে পাওয়া যাবে। খোলা মনে, সাহসী ক্রিকেট খেলতে চাই আমরা।”

তিনি আরও বলেন, “আমার মতে, বিশ্বকাপের শুরু থেকেই ট্রফি জেতার দাবিদার ভারত। ওরা ঘরের মাঠে খেলছে। দেশের দর্শক রয়েছে এবং বাকিদের চেয়ে ভাল মাঠগুলো চেনে। তবে টি-টোয়েন্টি অঘটনের খেলা। যে কোনও কিছু হতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement