Shubman Gill

বাংলাদেশের জয়ে বিপদ হল ভারতের, টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় নেমে গেলেন শুভমনেরা

পাকিস্তানকে দ্বিতীয় টেস্টেও হারিয়ে দিয়ে সিরিজ় জিতে নিয়েছে বাংলাদেশ। চুনকাম করেছে পাকিস্তানকে। দ্বিতীয় টেস্ট তারা জিতেছে ৭৮ রানে। জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নীচে নেমে গিয়েছে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৬:৪৫
Share:

শুভমন গিল। — ফাইল চিত্র।

পাকিস্তানকে দ্বিতীয় টেস্টেও হারিয়ে দিয়ে সিরিজ় জিতে নিয়েছে বাংলাদেশ। চুনকাম করেছে পাকিস্তানকে। দ্বিতীয় টেস্ট তারা জিতেছে ৭৮ রানে। জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। নীচে নেমে গিয়েছে ভারত।

Advertisement

চারটি টেস্ট খেলে দু’টিতে জিতেছে বাংলাদেশ। একটি টেস্ট হেরেছে। একটি ড্র। ফলে তাদের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩। পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। তাই তারা ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফরে এই পরিসংখ্যান উন্নতি করাই লক্ষ্য ভারতের। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট রয়েছে। তবে সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সকলের উপরে গত বারের রানার-আপ অস্ট্রেলিয়া। আটটি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। এর পরে রয়েছে নিউ জ়িল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। এর পর থেকে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৭৫), শ্রীলঙ্কা (৬৬.৬৭) এবং বাংলাদেশ।

Advertisement

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান তুলেছিল। পাকিস্তান শেষ হয়ে যায় ২৩২ রানে। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের শতরানের সৌজন্যে ৩৯০ রান তোলে বাংলাদেশ। টেস্ট জিততে পাকিস্তানের লক্ষ্য ছিল ৪৩৭ রান। বুধবার পাকিস্তানের ইনিংস শেষ হয় ৩৫৮ রানে। ৭৮ রানে হেরেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement