ICC T20 World Cup 2026

বাবার শেষযাত্রায় অংশ নিলেন রিঙ্কু, আলিগড়ে করলেন শেষকৃত্য, কলকাতায় কি দলের সঙ্গে যোগ দেবেন ভারতীয় ক্রিকেটার

বিশ্বকাপের মাঝেই প্রয়াত হয়েছেন রিঙ্কু সিংহের বাবা খানচন্দ সিংহ। ফলে দল ছেড়ে বাড়ি ফিরেছেন ভারতীয় দলের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২
Share:

বাবার শেষকৃত্যে রিঙ্কু সিংহ (নীল টুপি পরে)। ছবি: এক্স।

আলিগড়ে ফিরে বাবার শেষযাত্রায় অংশ নিলেন রিঙ্কু সিংহ। বাবার মৃত্যুর খবর পেয়ে চেন্নাই থেকে বাড়ি ফেরেন ভারতীয় ক্রিকেটার। বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটারের পরিবারে।

Advertisement

রিঙ্কুর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট ও নীল টুপি পরে রয়েছেন তিনি। বাবার শেষযাত্রায় অংশ নিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার। তাঁর পরিবাবের অন্য সদস্যেরাও ছিলেন সেখানে। রিঙ্কুর বাবার শেষকৃত্যে নিরাপত্তা জোরদার ছিল। ফলে বাইরের কেউ সেখানে বিশেষ ছিলেন না।

গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে রিঙ্কুর বাবা খানচন্দ সিংহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি চতুর্থ পর্যায়ের (স্টেজ ৪) লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

চেন্নাইয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রিঙ্কু হঠাৎ শিবির ছেড়ে চলে যান। বাবাকে দেখে রিঙ্কু দ্রুত চেন্নাই ফিরে আসেন। যদিও বৃহস্পতিবারের ম‍্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। শুধু পরিবর্ত হিসাবে ফিল্ডিং করেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে চেন্নাই থেকে সরাসরি আলিগড়ে পৌঁছেছেন রিঙ্কু। বাকি দল কলকাতায় এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি এই পরিস্থিতিতে পরিবারের সঙ্গে থাকবেন, না ভারতীয় দলে যোগ দেবেন, তা নিয়ে এখনও তিনি কিছু জানাননি। তবে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শনিবার কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন রিঙ্কু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement