IPL 2026

বরুণকে খেলাতে মরিয়া নাইটরা, প্রস্তুতি সুদর্শনদের

রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটানস দুই দলই ১২ ম‌্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে পা বাড়িয়ে রেখেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৯:৪৭
Share:

মহড়া: ইডেনে অনুশীলনে সাই সুদর্শন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বুধবার হারের পরে প্লে-অফে পৌঁছনোর অঙ্কটা জটিল হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ১১ ম‌্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবলে আটে রয়েছেন অজিঙ্ক রাহানেরা। তিন ম‌্যাচে জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন‌্য দলগুলির দিকেও। এই অবস্থায় নাইটদের কপালের ভাঁজ আরও চওড়া করেছে সি ভি বরুণের চোট। জানা গিয়েছে, শনিবার গুজরাত টাইটানসের বিরুদ্ধে রহস‌্য স্পিনারকে খেলানোর মরিয়া চেষ্টা চালানো হচ্ছে নাইট ম‌্যানেজমেন্টের তরফে। তবে তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। শুক্রবার রায়পুর থেকে কলকাতায় পৌঁছন রাহানেরা।

রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটানস দুই দলই ১২ ম‌্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে পা বাড়িয়ে রেখেছে। শনিবার শুভমন গিলরা জিতলে কেকেআরের বিদায় নিশ্চিত হয়ে যাবে। মরণ-বাঁচন ম‌্যাচে বরুণ-নারাইন জুটিই অস্ত্র হতে চলেছে নাইটদের। আরসিবির বিরুদ্ধে হারের পরে কেকেআরের কোচ অভিষেক নায়ার বলেছিলেন, “বরুণ খেললে হয়তো আমরা জিততে পারতাম।”

এ দিকে ইডেনে বৃহস্পতিবার প্রস্তুতিতে নেমে পড়লেন সাই সুদর্শনরা। তবে গুজরাতের অধিকাংশ প্রথম সারির ক্রিকেটাররা আসেননি। সুদর্শন ছাড়াও ছিলেন সাই কিশোর, গ্লেন ফিলিপ্স, শাহরুখ খানরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন