IPL 2026

ইডেনে গুজরাতকে ২৯ রানে হারিয়ে দিল কলকাতা! কেমন হল ম্যাচ

প্রায় এক মাস পর ইডেনে আবার খেলছে কলকাতা। প্লে-অফে যেতে এই ম্যাচ জেতা জরুরি। ইডেনে প্রত্যাবর্তনে কি মুখে হাসি ফুটবে রাহানের দলের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:০১
Share:

কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং গুজরাতের অধিনায়ক শুভমন গিল। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২৩:৩২ key status

গুজরাতকে ২৯ রানে হারাল কেকেআর

২০ ওভারের শেষে গুজরাতকে ২১৮/৩ উইকেটে থামিয়ে দেয় কেকেআর।  

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২৩:১১ key status

দুর্দান্ত ক্যাচ অনুকূলের

বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ নিয়ে শুভমনকে ফেরালেন অনুকূল রায়। মাথা ঠাণ্ডা রেখে, বলের উপর চোখ রেখে এবং শরীরের ভারসাম্য রেখে একেবারে বাউন্ডারি লাইন থেকে ক্যাচ নিলেন অনুকূল।

Advertisement
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২২:৫৮ key status

রান করতে পারছে না গুজরাত

পড়েছে মাত্র ১ উইকেট। তবু রান তুলতেই পারছেন না শুভমনেরা। ১৫ ওভার শেষে ১ উইকেটে ১৬৩। 

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২২:৩৪ key status

অর্ধশতরান শুভমনের

চলতি আইপিএলের পঞ্চম অর্ধশতরান শুভমনের। তবে আস্কিং রেটের তুলনায় ধীরগতিতে রান করছেন গুজরাত অধিনায়ক।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২২:১২ key status

রান তুলতে পারছে না গুজরাত

বড় রানের লক্ষ্য, তবু পাওয়ার প্লে কাজে লাগাতে পারল না গুজরাত। ৬ ওভার শেষে শুভমনেরা ১ উইকেটে ৫৬।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২১:৫৯ key status

শুরুতেই ঝটকা নারাইনের

নিজের প্রথম বলেই সিন্ধুকে ফেরালেন নারাইন। বাটলারের আগে কেন তাঁকে নামানো হয়েছিল কে জানে!

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২১:৪৯ key status

সুদর্শন আহত ও অবসৃত

ব্যাট করতে নামলেন নিশান্ত সিন্ধু। কার্তিকের বল কনুইয়ে লাগায় উঠে গেলেন সুদর্শন।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২১:৪৫ key status

কার্তিক দিলেন ১৪

কেকেআরের তিন বোলারই রান খরচ করলেন নিজেদের প্রথম ওভারে। এ ভাবে চললে চাপ বাড়তে পারে। 

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২১:৩৮ key status

রাহানের অদ্ভুত সিদ্ধান্ত

দলে কার্তিক ত্যাগী এবং পাথিরানার মতো বোলার। তা সত্ত্বেও সৌরভ দুবে এবং গ্রিনকে দিয়ে শুরু করালেন। দু’জনেই রান বিলোচ্ছেন অকাতরে।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২১:৩০ key status

ইমপ্যাক্ট সাব পাথিরানা

কেকেআরের হয়ে প্রথম বার খেলতে নামলেন পাথিরানা। অ্যালেনের জায়গায় নামানো হল তাঁকে।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২১:১৭ key status

কেকেআর ২৪৭/২

ক্রিজ়ে অপরাজিত থাকলেন রঘুবংশী (৮২) এবং গ্রিন (৫২)।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:৫৯ key status

রঘুবংশীর অর্ধশতরান

আইপিএলের সেরা উঠতি ক্রিকেটার হওয়ার দৌড়ে সূর্যবংশীর সঙ্গে পাল্লা দিচ্ছেন রঘুবংশী। করলেন অর্ধশতরান। এ বারের প্রতিযোগিতায় পৌঁছে গেলেন ৪০০ রানের দোরগোড়ায়।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:৩৩ key status

আউট অ্যালেন

৩৫ বলে ৯৩ রান করে আউট অ্যালেন। সাই কিশোরের বলে বাউন্ডারিতে ক্যাচ ধরলেন রশিদ।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:২৬ key status

ইডেনে অ্যালেনের ঝড়

অ্যালেনের সামনে দিশাহারা গুজরাতের বোলিং। মার খাচ্ছেন সকলেই।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:১৩ key status

গুজরাতের খারাপ ফিল্ডিং, অ্য়ালেনের ৫০

জীবন পেলেন অ্যালেন। বাউন্ডারিতে সহজ ক্যাচ ফস্কালেন সিরাজ। পরের ওভারে মিস ফিল্ডে চার। অর্ধশতরান অ্যালেনের।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৫৮ key status

১৫০ রানই কি যথেষ্ট?

ইডেনের উইকেট মন্থর। রবি শাস্ত্রী বলছেন, এই উইকেটে বল ব্যাটে আসছে না। তবে কি ১৫০ রানই যথেষ্ট?

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৫৪ key status

আউট রাহানে

সিরাজের বল আগের বলগুলির তুলনায় একটু বেশি ফুলার লেংথে পড়েছিল। আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড রাহানে। ১৪ বলে ১৪ রান করলেন কেকেআর অধিনায়ক।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৫০ key status

হাত খুলছেন অ্যালেন

ফিন অ্যালেন ১৩ বলে ৩০ রান করে উইকেটে। দু’টি করে চার ও ছক্কা মেরেছেন কিউয়ি ওপেনার।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:৪০ key status

মন্থর উইকেট, বল আসছে না ব্যাটে

প্রথম দু’ওভারে ১৩ রান কেকেআরের। বাউন্ডারি একটি।

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৯:০২ key status

টসে জিতলেন শুভমন

ঘরের মাঠে ফিরে টস হারলেন রাহানে। প্রথমে ব্যাট করবে কেকেআর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement