India vs New Zealand Series 2026

গুয়াহাটিতে অভিষেক-ঝড়, অর্ধশতরান সূর্যের, ১০ ওভারে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে সিরিজ় জিতল ভারত

নাগপুর ও রায়পুরে প্রথম দু’টি টি-টোয়েন্টি জিতে গুয়াহাটিতে নেমেছিল ভারত। তৃতীয় ম্যাচে নিউ জ়িল্য়ান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজ় জিতলেন সূর্যকুমার যাদবেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৮:৩২
Share:

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৩৯ key status

টি-টোয়েন্টি সিরিজ় জিতল ভারত

১০ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে জিতল সিরিজ়ও। অভিষেক ৬৮ ও সূর্য ৫৭ রানে অপরাজিত থাকলেন। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৩৮ key status

অর্ধশতরান সূর্যের

পর পর দু’ম্যাচে অর্ধশতরান করলেন সূর্য। গুয়াহাটিতে ২৫ বলে এল ৫০ রান। 

Advertisement
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:৩১ key status

অভিষেক-সূর্যের অর্ধশতরানের জুটি

মাত্র ২২ বলে অর্ধশতরানের জুটি গড়লেন অভিষেক ও সূর্য। দ্রুত খেলা শেষ করার পথে ভারত। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:২৬ key status

ভারতের রান ১০০ পার

সপ্তম ওভারে ১০০ পার হয়ে গিয়েছে ভারতের। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:২২ key status

পাওয়ার প্লে শেষে ভারত ৯৪/২

অভিষেক ৫০ ও সূর্য ১৩ রান করে খেলছেন। দ্রুত খেলা শেষ করার চেষ্টায় ভারত।

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:২১ key status

১৪ বলে অর্ধশতরান অভিষেকের

মাত্র ১৪ বলে অর্ধশতরান করলেন অভিষেক। পাঁচটি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:১০ key status

আউট ঈশান

১৩ বলে ২৮ রান করে বড় শট মারতে গিয়ে উইকেট দিলেন ঈশান। ৫৩ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:০৯ key status

অভিষেক-ঈশান ঝড়ে ভারত ৫০ পার

সঞ্জু আউট হওয়ার পর ঝড় তুলেছেন অভিষেক শর্মা ও ঈশান কিশন। ৩.১ ওভারে ৫০ পার ভারতের। অভিষেক ৬ বলে ২৩ ও ঈশান ১২ বলে ২৮ করে খেলছেন। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২১:০৮ key status

আউট সঞ্জু স্যামসন

আরও এক বার ব্যর্থ সঞ্জু। এ বার প্রথম বলেই শূন্য রানে আউট তিনি। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ key status

ভারতের সামনে লক্ষ্য ১৫৪ রান

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করল নিউ জ়িল্যান্ড।

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:৩২ key status

স্যান্টনারকে ফেরালেন বুমরাহ

২৭ রান করে বুমরাহের বলে আউট নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ১৪৪ রানে তাদের ৯ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:২৪ key status

নিউ জ়িল্যান্ডের অষ্টম উইকেট পড়ল

১ রান করে রান আউট ম্যাট হেনরি। পর পর উইকেট পড়ছে নিউ জ়িল্যান্ডের। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:২২ key status

কাইল জেমিসনকে আউট করলেন বুমরাহ

৩ রান করে বুমরাহের বলে বোল্ড জেমিসন। ১৩২ রানে নিউ জ়িল্যান্ডের সপ্তম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:১৩ key status

আউট গ্লেন ফিলিপ্সও

নিউ জ়িল্যান্ডের এক ব্যাটারকেই ভাল দেখাচ্ছিল। ৪৮ রানের মাথায় সেই ফিলিপ্সকেও আউট করলেন বিশ্নোই। ১১২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে নিউ জ়িল্যান্ড। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:১১ key status

নিউ জ়িল্যান্ডের অর্ধেক দল সাজঘরে

হার্দিকের বলে ১৪ রানে আউট হলেন ড্যারিল মিচেল। ১১২ রানে পঞ্চম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২০:০১ key status

নিউ জ়িল্যান্ডের রান ১০০ পার

১৪তম ওভারে ১০০ রান পার হল নিউ জ়িল্যান্ডের। ক্রিজ়ে রয়েছেন গ্লেন ফিলিপ্স ও ড্যারিল মিচেল। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫ key status

জুটি ভাঙলেন বিশ্নোই

দীর্ঘ দিন পর ভারতীয় দলে সুযোগ পেয়ে কাজে লাগালেন রবি বিশ্নোই। ৩২ রান করা মার্ক চ্যাপম্যানকে আউট করলেন তিনি। ৮৬ রানে চতুর্থ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭ key status

নিউ জ়িল্যান্ড ১০ ওভারে ৭৫/৩

ফিলিপ্স ৩০ ও চ্যাপম্যান ২৮ রানে খেলছেন। জুটি গড়ার চেষ্টায় দুই ব্যাটার। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯ key status

৫০ পার নিউ জ়িল্যান্ডের

নবম ওভারে ৫০ পার নিউ জ়িল্যান্ডের। ৩ উইকেট পড়ার পর গ্লেন ফিলিপ্স ও মার্ক চ্যাপম্যান জুটি গড়ছেন। স্পিনারদের বিরুদ্ধে হাত খুলছেন তাঁরা। 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:২৬ key status

উইকেট বুমরাহের

গত ম্যাচে খেলেননি। এই ম্যাচে ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম বলেই টিম সেইফার্টকে (১২) বোল্ড করলেন তিনি। ৩৫ রানে তৃতীয় উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement