ঈশান কিশন (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। রায়পুরে ভারতের জয়ের দুই নায়ক। —ফাইল চিত্র।
ইনিংসের শেষ ওভারে শেষ উইকেট নিলেন রিঙ্কু সিংহ। ২২৫ রানে অল আউট হয়ে গেল নিউ জ়িল্যান্ড। ৪৬ রানে জিতল ভারত।
একই ওভারে কাইল জেমিসন ও ড্য়ারিল মিচেলকে আউট করলেন অর্শদীপ। প্রথম দু’ওভারে ৪০ রান দিয়েছিলেন তিনি। পরের দুই ওভারে ১১ রান দিয়ে নিলেন ৪ উইকেট।
বেভন জেকবসকে ৭ রানে বোল্ড করলেন বরুণ চক্রবর্তী। ১৬৬ রানে ষষ্ঠ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
শূন্য রানে আউট নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ১৩৭ রানে অর্ধেক দল সাজঘরে।
বড় শট মারতে গিয়ে পর পর উইকেট হারাচ্ছে নিউ জ়িল্যান্ড। ১৭ বলে ৩০ রান করে অর্শদীপের বলে আউট রাচিন। ১৩৭ রানে তাদের চতুর্থ উইকেট পড়ল।
অ্যালেনের পর গ্লেন ফিলিপ্সকেও (৭) আউট করলেন অক্ষর। ১৩১ রানে নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ল।
ভয়ঙ্কর দেখানো কেকেআরের অ্যালেনকে আউট করলেন অক্ষর। ৩৮ বলে ৮০ রান করে আউট হলেন অ্যালেন। ১১৭ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
হাত খুলে খেলছেন অ্যালেন। ২২ বলে অর্ধশতরান করেছেন তিনি।
ঝোড়ো ব্যাট করছেন এই বছর আইপিএলে কেকেআরের কেনা ফিন অ্যালেন। ১৪ বলে ৩৭ রান করে খেলছেন তিনি। ২ ওভারে ৪০ রান দিয়েছেন অর্শদীপ। তাঁকে নিশানা করেছেন অ্যালেন।
১৭ রান খেলেও ওভারের শেষ বলে টিম সেইফার্টকে (৫) আউট করলেন অর্শদীপ। প্রথম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
তিরুঅনন্তপুরমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করল ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ভারতের তৃতীয় সর্বাধিক রান। অর্থাৎ, নিউ জ়িল্যান্ডের সামনে লক্ষ্য ২৭২ রান।
১৭ বলে ৪২ রান করে আউট হলেন হার্দিক। পঞ্চম উইকেট হারাল ভারত।
৪৩ বলে ১০৩ রান করে আউট হলেন ঈশান কিশন। হাঁপ ছেড়ে বাঁচল নিউ জ়িল্যান্ড।
জোড়া ছক্কা মেরে শতরান করলেন ঈশান কিশন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর প্রথম শতরান। ৪২ বলে ১০০ করেছেন তিনি।
৩০ বলে ৬৩ রান করে মিচেল স্যান্টনারের বলে স্টাম্প আউট হলেন সূর্য। তবে তার আগে ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ১৮৫ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল।
ভারতের দুই ব্যাটারকে থামানো যাচ্ছে না। শেষ পাঁচ ওভারে ৯৬ রান করেছেন তাঁরা। ঈশান এক ওভারে ২৮ রান নেওয়ার পর সূর্যও জেকব ডাফির এক ওভারে তিনটি ছক্কা মেরেছেন। তিরুঅনন্তপুরমে বড় রানের পথে ভারত।
বিশ্বকাপের আগে ছন্দে ভারত অধিনায়ক। তিরুঅনন্তপুরমে ২৬ বলে অর্ধশতরান করলেন তিনি। সিরিজ়ে তৃতীয় অর্ধশতরান করলেন তিনি। ঈশানের পাশাপাশি ঝড় তুলেছেন তিনিও।
প্রথম একাদশে ফিরে আবার রানে ঈশান। ২৮ বলে অর্ধশতরান করলেন তিনি। নিউ জ়িল্যান্ডের ইশ সোধির এক ওভারে ২৮ রান নিয়েছেন তিনি। মেরেছেন চারটি চার ও দু’টি ছক্কা। তাঁকে থামাতে পারছে না নিউ জ়িল্যান্ড।
১০ ওভারে ১০০ পার ভারতের। ঈশান ২৩ বলে ৩৯ ও সূর্য ১৫ বলে ২৭ রানে খেলছেন। ভারতের রান তোলার গতি বাড়িয়েছেন দু’জনে।