Advertisement
১৮ মার্চ ২০২৬
ঈশান কিশন (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। রায়পুরে ভারতের জয়ের দুই নায়ক।

ঈশান কিশন (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। রায়পুরে ভারতের জয়ের দুই নায়ক। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২২:৩০
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২২:২৯ key status

শেষ উইকেট রিঙ্কুর

ইনিংসের শেষ ওভারে শেষ উইকেট নিলেন রিঙ্কু সিংহ। ২২৫ রানে অল আউট হয়ে গেল নিউ জ়িল্যান্ড। ৪৬ রানে জিতল ভারত। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২২:১৫ key status

অর্শদীপের ৫ উইকেট

একই ওভারে কাইল জেমিসন ও ড্য়ারিল মিচেলকে আউট করলেন অর্শদীপ। প্রথম দু’ওভারে ৪০ রান দিয়েছিলেন তিনি। পরের দুই ওভারে ১১ রান দিয়ে নিলেন ৪ উইকেট। 

Advertisement
timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২২:০৫ key status

উইকেট বরুণের

বেভন জেকবসকে ৭ রানে বোল্ড করলেন বরুণ চক্রবর্তী। ১৬৬ রানে ষষ্ঠ উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৫১ key status

এক ওভারে জোড়া ধাক্কা অর্শদীপের

শূন্য রানে আউট নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ১৩৭ রানে অর্ধেক দল সাজঘরে। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৪৯ key status

আউট রাচিন রবীন্দ্র

বড় শট মারতে গিয়ে পর পর উইকেট হারাচ্ছে নিউ জ়িল্যান্ড। ১৭ বলে ৩০ রান করে অর্শদীপের বলে আউট রাচিন। ১৩৭ রানে তাদের চতুর্থ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৪৫ key status

জোড়া ধাক্কা অক্ষরের

অ্যালেনের পর গ্লেন ফিলিপ্সকেও (৭) আউট করলেন অক্ষর। ১৩১ রানে নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ল। 

Advertisement
timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৩৭ key status

অ্যালেনকে ফেরালেন অক্ষর পটেল

ভয়ঙ্কর দেখানো কেকেআরের অ্যালেনকে আউট করলেন অক্ষর। ৩৮ বলে ৮০ রান করে আউট হলেন অ্যালেন। ১১৭ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৩১ key status

অ্যালেনের অর্ধশতরান

হাত খুলে খেলছেন অ্যালেন। ২২ বলে অর্ধশতরান করেছেন তিনি। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:১০ key status

পাল্টা লড়াই কেকেআরের ফিন অ্যালেনের

ঝোড়ো ব্যাট করছেন এই বছর আইপিএলে কেকেআরের কেনা ফিন অ্যালেন। ১৪ বলে ৩৭ রান করে খেলছেন তিনি। ২ ওভারে ৪০ রান দিয়েছেন অর্শদীপ। তাঁকে নিশানা করেছেন অ্যালেন।  

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:০৫ key status

প্রথম ওভারেই উইকেট অর্শদীপের

১৭ রান খেলেও ওভারের শেষ বলে টিম সেইফার্টকে (৫) আউট করলেন অর্শদীপ। প্রথম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:৪২ key status

টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বাধিক রান ভারতের

তিরুঅনন্তপুরমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করল ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ভারতের তৃতীয় সর্বাধিক রান। অর্থাৎ, নিউ জ়িল্যান্ডের সামনে লক্ষ্য ২৭২ রান। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:৩৫ key status

আউট হার্দিক পাণ্ড্য

১৭ বলে ৪২ রান করে আউট হলেন হার্দিক। পঞ্চম উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:২৯ key status

থামলে ঈশানের শতরানের ইনিংসে

৪৩ বলে ১০৩ রান করে আউট হলেন ঈশান কিশন। হাঁপ ছেড়ে বাঁচল নিউ জ়িল্যান্ড। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:২৯ key status

জোড়া ছক্কায় শতরান ঈশানের

জোড়া ছক্কা মেরে শতরান করলেন ঈশান কিশন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর প্রথম শতরান। ৪২ বলে ১০০ করেছেন তিনি। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:১১ key status

থামল সূর্যের ঝোড়ো ইনিংস

৩০ বলে ৬৩ রান করে মিচেল স্যান্টনারের বলে স্টাম্প আউট হলেন সূর্য। তবে তার আগে ঝোড়ো ইনিংস খেললেন তিনি। ১৮৫ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:০৯ key status

শেষ পাঁচ ওভারে ৯৬ রান ভারতের

ভারতের দুই ব্যাটারকে থামানো যাচ্ছে না। শেষ পাঁচ ওভারে ৯৬ রান করেছেন তাঁরা। ঈশান এক ওভারে ২৮ রান নেওয়ার পর সূর্যও জেকব ডাফির এক ওভারে তিনটি ছক্কা মেরেছেন। তিরুঅনন্তপুরমে বড় রানের পথে ভারত। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২০:০৬ key status

অর্ধশতরান সূর্যের

বিশ্বকাপের আগে ছন্দে ভারত অধিনায়ক। তিরুঅনন্তপুরমে ২৬ বলে অর্ধশতরান করলেন তিনি। সিরিজ়ে তৃতীয় অর্ধশতরান করলেন তিনি। ঈশানের পাশাপাশি ঝড় তুলেছেন তিনিও। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭ key status

অর্ধশতরান ঈশানের

প্রথম একাদশে ফিরে আবার রানে ঈশান। ২৮ বলে অর্ধশতরান করলেন তিনি। নিউ জ়িল্যান্ডের ইশ সোধির এক ওভারে ২৮ রান নিয়েছেন তিনি। মেরেছেন চারটি চার ও দু’টি ছক্কা। তাঁকে থামাতে পারছে না নিউ জ়িল্যান্ড। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫ key status

১০০ পার ভারতের

১০ ওভারে ১০০ পার ভারতের। ঈশান ২৩ বলে ৩৯ ও সূর্য ১৫ বলে ২৭ রানে খেলছেন। ভারতের রান তোলার গতি বাড়িয়েছেন দু’জনে। 

timer শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৪১ key status

জুটি গড়েছেন সূর্য-ঈশান

দুই ওপেনার আউট হওয়ার পর জুটি গড়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও ঈশান কিশন। দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। মাঝেমধ্যেই হাত খুলছেন দুই ব্যাটার। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy