ICC T20 World Cup 2026

বরুণ, হার্দিকদের দাপটে নামিবিয়াকে ৯৩ রানে হারিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকাকে কষ্ট করে হারিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি সূর্যকুমার যাদবেরা। প্রথমে ব্যাট করছে ভারতীয় দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬
Share:

বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি ভারত ও নামিবিয়া। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০ key status

ভারতের জয়

বোলারদের দাপটে ৯৩ রানে জিতল ভারত। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৫ key status

জোড়া উইকেট হার্দিকের

পর পর দু’বলে উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। নামিবিয়ার নবম উইকেট পড়ল। 

Advertisement
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯ key status

বুমরাহের উইকেট

ট্রাম্পেলম্যানকে ৬ রানে আউট করলেন বুমরাহ। ১১১ রানে নামিবিয়ার সপ্তম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬ key status

আবার উইকেট অক্ষরের

পর পর উইকেট পড়ছেন নামিবিয়ার। ক্রুগারকে আউট করলেন অক্ষর। ৯৪ রানে নামিবিয়ার ষষ্ঠ উইকেট পড়ল। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯ key status

আউট এরাসমাস

নামিবিয়ার অধিনায়ক এরাসমাসকে ১৮ রানের মাথায় ফেরালেন অক্ষর। ৮৮ রানে ৫ উইকেট হারাল নামিবিয়া। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫ key status

এক ওভারে জোড়া উইকেট বরুণের

জেজে স্মিটকে শূন্য রানে বোল্ড করলেন বরুণ। ৮৬ রানে নামিবিয়ার চতুর্থ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৪ key status

বরুণের জোড়া ধাক্কা

নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট নিলেন বরুণ। তাঁর বলে ছক্কা মারতে গিয়ে ১৩ রানের মাথায় আউট হলেন জান নিকোল লফ্টি-এটন। ৮৬ রানে নামিবিয়ার তৃতীয় উইকেট পড়ল। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৫ key status

উইকেট বরুণ চক্রবর্তীর

জুটি ভাঙলেন বরুণ। স্পেলের প্রথম বলেই লৌরেন স্টিনক্যাম্পকে (২৯) বোল্ড করলেন তিনি। ৬৭ রানে দ্বিতীয় উইকেট হারাল নামিবিয়া। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৩ key status

৫০ পার নামিবিয়ার

৫.৪ ওভারে ৫০ পার করেছে নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তাদের দ্রুততম অর্ধশতরান। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪ key status

অর্শদীপের ধাক্কা

নামিবিয়াকে প্রথম ধাক্কা দিলেন অর্শদীপ। তাঁর বলে মারতে গিয়ে ২২ রানে ফিরলেন জ্যান ফ্র্যাঙ্কলিন। ৩৩ রানে নামিবিয়ার প্রথম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬ key status

ভারতের ইনিংস শেষ

৯ উইকেটে ২০৯ রানে শেষ হল ভারতের ইনিংস। নামিবিয়ার সামনে লক্ষ্য ২১০ রান। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৭ key status

এরাসমাসের ৪ উইকেট

ভারতের বিরুদ্ধে নজর কাড়লেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস। চার ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। স্পেলের শেষ বলে শূন্য রানের মাথায় অক্ষর পটেলকে আউট করেছেন তিনি। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫ key status

রিঙ্কুর দোষে রান আউট শিবম

রিঙ্কুর শট সরাসরি ফিল্ডারের কাছে যায়। শিবম রান নিতে চাইলেও রিঙ্কু চাননি। অনেকটা দৌড়ে গিয়েছিলেন শিবম। আর ফিরতে পারেননি তিনি। ১৬ বলে ২৩ রানে আউট শিবম। ২০৫ রানে ভারতের ষষ্ঠ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩ key status

অর্ধশতরান করে আউট হার্দিক

২৭ বলে অর্ধশতরান করেছেন হার্দিক। ছক্কা মেরে ৫০ পূর্ণ করেছেন ভারতীয় ব্যাটার। পরেই বলেই আবার ছক্কা মারতে গিয়ে আউট হার্দিক। ২০৫ রানে পঞ্চম উইকেট পড়ল ভারতের। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৫ key status

হাত খোলা শুরু হার্দিক, শিবমের

শুরুতে কিছুটা সামলে হাত খোলা শুরু করেছেন ভারতের দুই ব্যাটার। বড় রানের লক্ষ্যে এগোচ্ছে ভারত। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮ key status

আউট তিলক

পর পর উইকেট হারাচ্ছে ভারত। এ বার ২১ বলে ২৫ রান করে আউট হলেন তিলক বর্মা। নামিবিয়ার স্পিনারদের সামনে চাপে ভারত। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪ key status

ব্যর্থ সূর্যকুমার

এই ম্যাচে রান পেলেন না সূর্যকুমার। ১৩ বলে ১২ রান করে স্টাম্প আউট হলেন তিনি। বলের ঘূর্ণিতে পরাস্ত হলেন। ১২০ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ল। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৮ key status

রান তোলার গতি কমল ভারতের

সপ্তম ওভারের মধ্যে ১০০ পার হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু ঈশান আউট হওয়ার পর ভারতের রান তোলার গতি কমেছে। স্পিনারদের সামনে হাত খুলতে পারছেন না সূর্যকুমার ও তিলক। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২ key status

থামল ঈশানের ঝড়

ছক্কা মারতে গিয়েই আউট হলেন ঈশান। ২৪ বলে ৬১ রান করলেন তিনি। ১০৪ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ল। 

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৮ key status

ভারতের রান ১০০ পার

মাত্র ৬.৫ ওভারে ১০০ রান পার ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কোনও দলের করা দ্রুততম শতরান। প্রতি ওভারে বড় রান হচ্ছে। ঈশানকে থামাতে পারছেন না নামিবিয়ার বোলারেরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement