ICC T20 World Cup 2026

পাকিস্তানের বিরুদ্ধে কি খেলতে পারবেন অভিষেক? নামিবিয়া ম্যাচে টসের পর জানিয়ে দিলেন সূর্যকুমার

পেটের সমস্যায় বেশ কিছু দিন ধরে ভুগছেন অভিষেক শর্মা। তাঁর ওজনও কিছুটা কমে গিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারছেন না। উদ্বেগ ধরা পড়েছে সূর্যকুমারের কথাতেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮
Share:

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

অসুস্থতার জন্য নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারছেন না অভিষেক শর্মা। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সম্ভবত তাঁকে পাবে না ভারত। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তরুণ ব্যাটার এখনও অসুস্থ। উদ্বেগ অস্বীকার করেননি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও।

Advertisement

নামিবিয়া ম্যাচে টসের পর সঞ্চালক রবি শাস্ত্রী ভারতের প্রথম একাদশ সম্পর্কে জানতে চান। সূর্য বলেন, ‘‘অভিষেক এখনও অসুস্থ। ও ভাল নেই। আমরা ওকে একটা বা দু’টো ম্যাচে পাব না। ওর শারীরিক পরিস্থিতি সম্পর্কে আমি ঠিক বলতে পারব না। ওর পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলাচ্ছি আমরা।’’

বেশ কিছু দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন অভিষেক। ভারতীয় শিবির সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার জন্য অভিষেকের ওজন কিছুটা কমে গিয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে অসুস্থতা নিয়েই খেলতে নামেন। প্রথম ওভারে আউট হওয়ার পর আর দেখা যায়নি তাঁকে। ফিল্ডিং করেননি। ম্যাচের পরও সাজঘরের বাইরে আসেননি। এর পর দিল্লিতে কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রাখতে গেলেও অল্প সময়ের মধ্যেই হোটেলে ফিরে যান। পরিস্থিতির উন্নতি না হওয়ায় অভিষেককে বুধবার দিল্লির এক হাসপাতালে ভর্তি করানো হয়। সে দিন সন্ধ্যায় তাঁকে ছেড়েও দেওয়া হয় তাঁকে। তবু বৃহস্পতিবার মাঠে নামতে পারলেন না।

Advertisement

নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারলেন না অভিষেক। তাঁর শরীরের যা পরিস্থিতি, তাতে পাকিস্তান-ম্যাচের আগে খেলার মতো জায়গায় আসা কঠিন। এই পরিস্থিতিতে গ্রুপ পর্বে ঝুঁকি না নেওয়ার কথাই ভাববে ভারতীয় শিবির। সলমন আলি আঘাদের বিরুদ্ধেও সম্ভবত তাঁকে সাজঘরে রেখেই মাঠে নামবেন সূর্যেরা। নামিবিয়ার বিরুদ্ধে টসের পর ভারতীয় দলের অধিনায়কও অভিষেককে নিয়ে উদ্বেগ লুকিয়ে রাখেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement