আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
ইডেনে বৃষ্টি। বন্ধ কলকাতা-মুম্বই ম্যাচ। মাঠ ঢেকে দিয়েছেন কর্মীরা। খেলা বন্ধ হওয়ার সময় মুম্বইয়ের রান ৮ ওভারে ৪ উইকেটে ৫৭।
পাওয়ার প্লে শেষ। ব্যাট করছেন তিলক (২) এবং হার্দিক (৫)। এই প্রথম পাওয়ার প্লেতে মুম্বইয়ের ৪ উইকেট নিল কেকেআর।
ভরসা দিতে পারলেন না রোহিতও (১৫)। চাপের মুখে মারতে গিয়ে সৌরভের বলে আউট হলেন। মুম্বই ২৩/৩।
গ্রিনের বলে কট বিহাইন্ড নমন (০)। মুম্বই ১৭/২। এক ওভারে জোড়া উইকেট নিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।
গ্রিনের বলে ছয় মারতে গিয়ে সময়ের ভুল। মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে আউট রিকেলটন। মুম্বই ১৭/১।