(বাঁ দিকে) অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আয়ার (ডান দিকে)। —ফাইল চিত্র।
বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ। আম্পায়ারেরা মাঠ পরিদর্শনের পর দুই অধিনায়ক রাহানে এবং শ্রেয়সের সঙ্গে আলোচনা করে ম্যাচ বাতিল ঘোষণা করেন। আউটফিল্ড ভিজে থাকায় রাত ১১.১৪-র মধ্যে খেলা শুরু করা সম্ভব নয়। দু’দল ১ পয়েন্ট করে পেল। প্রথম পয়েন্ট কেকেআরের ঝুলিতে।
মাঠ খেলার উপযুক্ত করে তোলার করার কাজ করছেন ইডেনের মাঠকর্মীরা। মাঠে নেমে তদারকি করছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিউরেটর সুজন মুখোপাধ্যায়।
কেকেআরের খেলা দেখতে এসে হতাশ শাহরুখ খান। সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান এবং কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। ছবি: বিসিসিআই।
৫ ওভারের ম্যাচ হওয়ার জন্য রাত ১০.৪৪-এর মধ্যে বৃষ্টি সম্পূর্ণ থামতে হবে। কারণ খেলা শুরুর শেষ সময় রাত ১১.১৪।
টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য দু’দলকেই অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। ৫ ওভারের ম্যাচ শুরু করার শেষ সময় রাত ১১.১৪। ৫ ওভারের খেলা শেষ হতে হবে রাত ১১.৪০-এর মধ্যে।
কেকেআর-পঞ্জাব ম্যাচের ওভার সংস্থা কমতে শুরু করল। রাত ৯.১০ থেকে ওভার কমতে শুরু করেছে নিয়ম অনুযায়ী। এখনও বৃষ্টি থামেনি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
ইডেনের গোটা মাঠ ঢাকা রয়েছে। বৃষ্টি বন্ধ হয়নি। হতাশ দর্শকেরা।
ঢাকা রয়েছে ইডেনের মাঠ। ছবি: পিটিআই।
আবার ব্যর্থ গ্রিন। ব্রাটলেটের বলে খোঁচা দিয়ে আউট গ্রিন (৪)। কেকেআর ১৬/২।