MI vs KKR live updates in IPL 2026

মুম্বইয়ের সামনে উড়ে গেল কলকাতা, রোহিত-রিকেলটনের দাপটে প্রথম ম্যাচেই হার কেকেআরের

আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে কেকেআর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ। এই মাঠে কেকেআরের রেকর্ড একেবারেই ভাল নয়। সেই খরা কি কাটবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:০২
Share:

কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২৩:১৩ key status

হারল কেকেআর

নমন ধীর চার মারলেন। তাঁর সঙ্গেই নিশ্চিত হয়ে গেল কলকাতার হার। ১৩ বছর পর প্রথম বার আইপিএলের প্রথম ম্যাচ জিতল মুম্বই। হার দিয়ে আইপিএল শুরু কেকেআরের।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২৩:১০ key status

আউট তিলক

নারাইন এসেই উইকেট নিলেন। আউট করলেন তিলককে। এত ক্ষণ তাঁকে শুধু ফিল্ডিং করানো হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২৩:০৭ key status

নারাইন কোথায়?

মাত্র ২ ওভার বল করিয়ে বসিয়ে রাখা হয়েছে নারাইনকে। বলই দেওয়া হচ্ছে না তাঁকে। অন্য বোলারেরা নাগাড়ে রান দিয়ে গেলেও নারাইন সুযোগ পাচ্ছেন না। রিঙ্কুর নেতৃত্ব নিয়ে বড়সড় প্রশ্ন।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২২:৫৫ key status

রিকেলটন আউট

দ্বিতীয় রান নিতে গিয়েছিলেন রিকেলটন। ফেরত পাঠান তিলক। পিছনে ফিরতে গিয়ে পারলেন না রিকেলটন। অনুকূলের সরাসরি থ্রোয়ে আউট। ফিরলেন ৪৩ বলে ৮১ রানে।

মুম্বই ১৯৩-৩।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২২:৪৪ key status

সূর্যকুমার আউট

কার্তিকের বলে তুলে মেরেছিলেন সূর্য। ক্যাচ ধরলেন রিঙ্কু। ১৬ করে ফিরলেন সূর্যকুমার।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২২:৩৭ key status

মুম্বই ১৩ ওভারে ১৬৩-১

এ বার রান তোলার দায়িত্ব নিয়েছেন রিকেলটন। ৭ ওভারে আর ৫৮ রান চাই মুম্বইয়ের।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২২:৩২ key status

রোহিত আউট

শতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। বৈভবের বলে তুলে মেরেছিলেন। অনেকটা দৌড়ে অনুকূলের ভাল ক্যাচে ফিরতে হল তাঁকে। ৩৮ বলে ৭৮ করে ফিরলেন রোহিত।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২২:২৩ key status

রিকেলটনের অর্ধশতরান

মুম্বইয়ের আর এক ওপেনারও অর্ধশতরানও করে ফেললেন। আর একশোরও কম রান চাই মুম্বইয়ের জিততে।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২২:১৯ key status

কেকেআরের খারাপ বোলিং

কেকেআরের কোনও বোলারই পাত্তা পাচ্ছেন না মুম্বই ওপেনারদের কাছে। বরুণ, নারাইনের মতো বোলারকেও তুলে তুলে মারছেন রোহিতেরা।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২২:১৮ key status

ক্যাচ ছাড়লেন বৈভব

সহজ ক্যাচ ছাড়লেন বৈভব অরোরা। রিকেলটনকে আউট করার সুযোগ নষ্ট হল।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২১:৫৪ key status

মাঠ ছাড়লেন রাহানে

চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন রাহানে। নেতৃত্ব দিচ্ছেন রিঙ্কু সিংহ। মনে হচ্ছে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে রাহানের। পরিবর্ত হিসাবে নামলেন মণীশ পাণ্ডে।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২১:৪৪ key status

বৈভবের ওভারে ১৯ রান

দুটি ছয় মারলেন রিকেলটন। দুই ওপেনারই আগ্রাসী শুরু করেছেন। কেকেআরের দ্রুত একটি উইকেট দরকার।

মুম্বই ৩৪-০।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২১:১৬ key status

কেকেআর ২২০-৪

রাহানে এবং রঘুবংশীর অর্ধশতরান ও রিঙ্কুর অপরাজিত ৩৩ রানের জোরে মুম্বইয়ের সামনে ২২১ রানের লক্ষ্য রাখল কলকাতা। মুম্বইয়ের বিরুদ্ধে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:৪২ key status

রাহানে আউট

৪০ বলে ৬৭ করলেন রাহানে। শার্দূলের মন্থর গতির বল চালিয়ে খেলতে গিয়ে হার্দিকের হাতে ক্যাচ দিলেন।

কেকেআর ১৫০-৩।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:৩২ key status

নিয়ন্ত্রিত বোলিং বুমরাহের

মাত্র পাঁচ রান দিলেন মুম্বইয়ের বোলার। গ্রিন ফেরার পর কেকেআরের রানের গতি অনেকটাই কমেছে।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:২০ key status

অর্ধশতরান রাহানের

প্রথম ম্যাচেই ছন্দে রাহানে। নিজের ‘ঘরের’ মাঠে অর্ধশতরান করলেন। মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলেই বড় হয়েছেন রাহানে।

কেকেআর ১১৯-২।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:১৮ key status

আউট গ্রিন

আবার উইকেট শার্দূলের। অফস্টাম্পের বাইরের বলে চালিয়েছিলেন গ্রিন। ক্যাচ ধরলেন রাদারফোর্ড। ১৮ করলেন গ্রিন।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২০:০৫ key status

সপ্তম ওভারে ১৬ রান

মায়াঙ্ক মারকান্ডেকে ছয় মারলেন গ্রিন এবং রাহানে।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৫৮ key status

অ্যালেন আউট

স্লোয়ার দিয়েছিলেন শার্দূল। তুলে মারতে গিয়ে তিলকের হাতে ক্যাচ দিলেন অ্যালেন। ১৭ বলে ৩৭ করলেন তিনি।

কেকেআর ৭৪-১।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৫৫ key status

১১ রান দিলেন বুমরাহ

বুমরাহের ওভারে একটি করে চার মারলেন অ্যালেন এবং রাহানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement