Thepla as Paratha Alternative

প্রিয় পরোটার বদলে কি থেপলা খাবেন প্রাতরাশে? গুজরাতি পদ হলেও এ খাবার ওজন কমাতে দারুণ সহায়ক

পরোটা খাবেন না? একেবারেই না। পরোটাকে চিরতরে বিদায় জানানোর প্রয়োজন নেই। যাঁরা ফিটনেস সচেতন,তাঁদের ক্ষেত্রে স্বাদের সঙ্গে আপস না করেই পরোটার এক স্বাস্থ্যকর বিকল্প হতে পারে গুজরাতি খাবার থেপলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:৫৩
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সকালের জলখাবারে গরম গরম পরোটা আর ঝাল ঝাল শুকনো আলুর তরকারি। প্লেটে সাজিয়ে মুখের কাছে ধরলে না বলে সাধ্যি কার! তার উপর যদি পরোটার উপর অল্প ঘি ছড়ানো থাকে বা মাখিয়ে দেওয়া থাকে মাখন, তবে তো কথাই নেই। ২-৩টে খাওয়ার পরেও মনে হতে পারে আরও একটা হলে মন্দ হত না।

Advertisement

মুশকিল হল, এমন সুস্বাদু খাবার যত বেশিই খেতে ইচ্ছে করুক না কেন বেশি খাওয়ার উপায় নেই। অন্তত স্বাস্থ্যসচেতন হলে তো নয়ই। কারণ, এই ধরনের খাবার মেপে না খাওয়া মানেই কোমরের দু’পাশে বা উরুতে, বাহুতে, পেটে, থুতনির নীচে বাড়তি মেদের ঝক্কি। যতই আটা দিয়ে তৈরি হোক না কেন পরোটা, আসলে তো শর্করাই। তার সঙ্গে ঘি-মাখনের মতো ফ্যাট সহজেই মেদ হয়ে শরীরে জমে। যাঁরা ওজন কমানোর জন্য শর্করায় রাশ টানতে চাইছেন, তাঁদের জন্য এমন খাবার বিষ।

তা বলে কি পরোটা খাবেন না? একেবারেই না। পরোটাকে চিরতরে বিদায় জানানোর প্রয়োজন নেই। যাঁরা ফিটনেস সচেতন,তাঁদের ক্ষেত্রে স্বাদের সঙ্গে আপস না করেই পরোটার এক স্বাস্থ্যকর বিকল্প হতে পারে গুজরাতি খাবার থেপলা।

Advertisement

দেখতে পরোটার মতোই খেতেও সুস্বাদু। শুধু শর্করার মান অনেক কম। উপরন্তু প্রোটিনের ভাগ বেশি।

কেন পরোটার চেয়ে থেপলা বেশি উপকারী?

পদ্ধতিগত পার্থক্য: পরোটা সাধারণত ময়দা এবং অতিরিক্ত তেল দিয়ে ভাজা হয়, যা শরীরে ক্যালরির মাত্রা বাড়িয়ে দেয়। অন্যদিকে থেপলা তৈরির উপকরণে ময়দা কোথাও নেই। এটি তৈরির জন্য প্রথমে সেঁকে নিতে হয় তার পরে অত্যন্ত অল্প তেলে বা ঘিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যায়।

ফাইবারে ঠাসা: থেপলা তৈরিতে সামান্য আটা থাকলেও ডাল থেকে তৈরি বেসনই থাকে বেশি। এছাড়া এতে প্রচুর পরিমাণে মেথি শাক মেশানো থাকে, যা হজমশক্তি বৃদ্ধি করতে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।

অল্প তেলে রান্না: পরোটার মতো বাড়তি তেল নয়, বরং সামান্য তেল ব্রাশ করে সেঁকে নিলেই থেপলা তৈরি করা হয়। ফলে এতে ফ্যাট বা ক্যালরির পরিমাণ অনেক কম থাকে।

রক্তে শর্করার নিয়ন্ত্রণ: মেথি শাক এবং বেসনের মিশ্রণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা পরোটার ক্ষেত্রে সাধারণত ঘটে না।

প্রোটিনের উৎস: বেসন এবং দই দিয়ে মাখা হয় বলে থেপলা থেকে ভালো মানের প্রোটিন পাওয়া যায়।

ওজন কমাতে কীভাবে কাজ করে?

ওজন কমানোর মূল মন্ত্র হল, কম ক্যালোরি গ্রহণ করা এবং মেটাবলিজম বৃদ্ধি। থেপলায় থাকা মেথি শাক শরীরে জমে থাকা টক্সিন বের করতে সাহায্য করে। যা মেটাবলিজ়ম বিপাকের হার বৃদ্ধি করে। এছাড়া এতে থাকা প্রোটিনও বিপাকের হার দীর্ঘ ক্ষণ সচল থাকে। ফাইবার বারবার খিদে পাওয়ার প্রবণতা কমিয়ে দেয়, ফলে এটাসেটা খাওয়ার ইচ্ছে থাকে দূরে। ওজন নিয়ন্ত্রণে থাকে। থেপলার স্বাদ বৃদ্ধি করতে এবং একে আরও পুষ্টিকর বানাতে পালং শাক বা গ্রেট করা গাজরও মিশিয়ে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement