world record

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড, পাক অধিনায়ক ফতিমা একসঙ্গে টপকে গেলেন তিন জনকে

বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ফতিমা সানা। একসঙ্গে টপকে গিয়েছেন সোফি ডিভাইন, ফোবে লিচফিল্ড, রিচা ঘোষকে। পাকিস্তানের ক্রিকেটেও নজির গড়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১২:০৪
Share:

ফতিমা সানা। ছবি: এক্স।

মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেন ফতিমা। পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে ৫০ রান পূর্ণ করেন ফতিমা।

Advertisement

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১৫ বলে ৫০ রান করে বিশ্বরেকর্ড গড়লেন ফতিমা। এর আগে বিশ্বের কোনও মহিলা ক্রিকেটার ২০ ওভারের ক্রিকেটে এত কম বলে অর্ধশতরান করতে পারেননি। আগের বিশ্বরেকর্ডটি যুগ্ম ভাবে তিন জনের দখলে ছিল। সোফি ডিভাইন, ফোবে লিচফিল্ড এবং রিচা ঘোষ ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। ফতিমার ১৫ বলে অর্ধশতরান পাকিস্তানের কোনও ক্রিকেটারেরও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম। পাকিস্তানের কোনও পুরুষ ক্রিকেটারও এত কম বলে অর্ধশতরান করতে পারেননি।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত ১৯ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার এবং ২টি ছয়। জ়িম্বাবোয়ের নমভেলো সিবান্দার এক ওভারে ২৪ রান নেন ফতিমা। সেই ওভারে ৩টি চার এবং ২টি ছয় মারেন।

Advertisement

ফতিমার ৬২ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে পাকিস্তান তোলে ২২৩ রান। পাকিস্তানের হয়ে ভাল ব্যাট করেন সাইরা জাবিন। তিনি ৮টি চারের সাহায্যে ৩২ বলে অপরাজিত ৫০ রান করেন। জাবিন এবং ফতিমা পঞ্চম উইকেটের জুটিতে তোলেন ৭১ রান। জবাবে ১৭.১ ওভারে ৯০ ওভারে শেষ হয়ে যায় জ়িম্বাবোয়ের ইনিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement