ICC T20 World Cup 2026

দল হারতেই টেলিভিশন ভেঙে ফেললেন পাকিস্তানের সমর্থক! খেলা শেষে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন পাক দর্শকেরা

ভারতের কাছে পাকিস্তানের হারের পর আবার ফিরে এল সেই পুরনো দৃশ্য। রাগের মাথায় টেলিভিশন ভেঙে ফেললেন এক সমর্থক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৯
Share:

টেলিভিশন ভাঙছেন পাকিস্তানের এক সমর্থক। ছবি: ভিডিয়ো থেকে।

ভারতের কাছে হারলে পাকিস্তানের টেলিভিশন ভেঙে ফেলার দৃশ্য নতুন নয়। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কলম্বোয় পাকিস্তানের হারের পর আবার ফিরল সেই পুরনো দৃশ্য। খেলা শেষে রাগের মাথায় টেলিভিশন ভেঙে ফেললেন এক সমর্থক।

Advertisement

পাকিস্তানের সমর্থকের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক তাঁর টেলিভিশনটি মাটিতে আছড়ে ফেলেছেন। তার পর ব্যাটের আঘাতে তা ভেঙে ফেলছেন। ক্যাপশনে ওই যুবক লেখেন, “ভারত আবার পাকিস্তানকে হারিয়ে দিল। রাগে আমিও আমার টেলিভিশন ভেঙে ফেললাম।” পরে আরও একটি পোস্ট করেন ওই সমর্থক। সেখানে তিনি লেখেন, “ভেঙে পড়েছি। লজ্জা লাগছে। আতঙ্কে আছি। কথাও বলতে পারছি না।” টেলিভিশন ভেঙে ফেলার সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

ভারতের বিরুদ্ধে খেলা দেখতে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রায় ১২,০০০ পাকিস্তানি সমর্থক। দলের লজ্জার হার মাঠে বসে দেখতে হয়েছে তাঁদের। খেলা শেষে অনেককেই দেখা যায়, কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বার হচ্ছেন। অনেকে আবার খেলা শেষ হওয়ার আগে মাঠ থেকে বেরিয়ে যান।

Advertisement

মকবুল নামের এক পাক দর্শক কাঁদতে কাঁদতে সংবাদসংস্থাকে বলেন, “এটা তো এখন জলভাতে পরিণত হয়েছে। আশা করেছিলাম, এ বার হয়তো জিতব। অন্তত লড়াই করব। কিন্তু কোথায় কী? বুমরাহ তো ছাড়, হার্দিকের বিরুদ্ধেই খেলতে পারছি না। ভারত ভাল খেলেছে। ওরা যোগ্য দল হিসাবে জিতেছে।”

মকবুল আরও জানিয়েছেন, এই ভাবে খেললে পাকিস্তান দলের কোনও আশা নেই। তিনি বলেন, “এ ভাবে খেললে অন্যদের কাছেও পাকিস্তান হারবে। কোনও আশা নেই। ম্যাচ হারলেও সেখান থেকে ইতিবাচক কিছু পাওয়া যায়। এই ম্যাচ থেকে ইতিবাচক কিচ্ছু নেই। গত ২০-২৫ বছর ভারত আমাদের টেক্কা দিচ্ছে। ওদের দাপট দিন দিন বাড়ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement