ICC T20 World Cup 2026

বয়কট-নাটক শেষ, ভারতের বিরুদ্ধে নামার আগে সলমনদের সঙ্গে সাক্ষাৎ, পাকিস্তানকে চাঙ্গা করলেন নকভি

ভারত ম্যাচ বয়কট করার আট দিনের মধ্যে সিদ্ধান্ত বদলেছিল পাক সরকার। আপাতত সব ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে নামার জন্য তৈরি হচ্ছে পাকিস্তান। তার আগে দলকে চাঙ্গা করলেন মহসিন নকভি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৪
Share:

মহসিন নকভি। — ফাইল চিত্র।

ভারত ম্যাচ বয়কট করার আট দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ফেলেছিল পাক সরকার। আপাতত বয়কট প্রসঙ্গ ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে নামার জন্য তৈরি হচ্ছে পাকিস্তান। তার আগে পাকিস্তান দলকে চাঙ্গা করলেন মহসিন নকভি। গোটা দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

Advertisement

শনিবার রাতেই কলম্বো পৌঁছে গিয়েছেন নকভি। তার পরেই ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তিনি। একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দলের সব ক্রিকেটারকে বুকে জড়িয়ে ধরে উৎসাহ দিয়েছেন তিনি। পরে একটি বৈঠক করেছেন। সেখানে ছিলেন অধিনায়ক সলমন আঘা, কোচ মাইক হেসন, ম্যানেজার নাভিদ আক্রম চিমা এবং গোটা দল ও সাপোর্ট স্টাফেরা। বোর্ডের দুই কর্তা সলমন নাসির এবং সুমাইর আহমেদও ছিলেন।

দলের ক্রিকেটারদের সঙ্গে হাসিঠাট্টার মেজাজেই কথা বলেছেন নকভি। চেষ্টা করেছেন দলের মেজাজ ঠিক রাখার। ক্রিকেটারদের দেখেও মনে হয়েছে তাঁরা বেশ উদ্দীপ্ত। কলম্বোয় আসার আগে নকভি বলেছিলেন, “ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের দল ভাল ফর্মে রয়েছে। আশা করি ইতিবাচক ফলাফলই দেখতে পাওয়া যাবে।”

Advertisement

নকভি কলম্বোয় আসার পর তাঁকে স্বাগত জানান শ্রীলঙ্কার মন্ত্রী জনিতা রুয়ান। ছিলেন পাকিস্তানের হাই কমিশনার ফাহিম উল আজিজও। শ্রীলঙ্কা সরকারের কিছু কর্তার সঙ্গেও কথা হয়েছে তাঁর। তিনি বলেছেন, “শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তান বন্ধন আরও সুদৃঢ় হওয়া দরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়। ওদের আতিথেয়তায় আমরা মুগ্ধ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement