Pitch Invador in Rawalpindi

নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসল পাকিস্তান, রাচিনকে জড়িয়ে ধরা সেই সমর্থক গ্রেফতার

সোমবার নিউ জ়িল্যান্ডের ইনিংস চলার সময় এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সে কারণে সমালোচিত হয়েছে আয়োজক পাকিস্তান। ঘটনার পরেই নড়েচড়ে বসেছে সে দেশের সরকার। ওই সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯
Share:

রাচিনকে জড়িয়ে ধরা সেই অনুপ্রবেশকারী। ছবি: সমাজমাধ্যম।

নিউ জ়িল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল। নিউ জ়িল্যান্ডের ইনিংস চলার সময় এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সে কারণে সমালোচিত হয়েছে আয়োজক পাকিস্তান। ঘটনার পরেই নড়েচড়ে বসেছে সে দেশের সরকার। ওই সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে খেলতে না গেলেও বাকি দেশগুলি সে দেশেই খেলছে। প্রতিযোগিতা শুরুর আগে পাকিস্তানের তরফে আঁটসাঁট নিরাপত্তা নিয়ে প্রচুর কথা বলা হয়েছিল। কার্যক্ষেত্রে তা দেখা যায়নি। এতেই ভারতীয় দলের আপত্তির যৌক্তিকতা আবার প্রমাণিত হয়েছে।

নিউ জ়‌িল্যান্ড ইনিংস চলাকালীন যে দর্শক ঢুকে পড়েছিলেন, তিনি কার্যত বিনা বাধায় রাচিনকে জড়িয়ে ধরেন এবং গোটা মাঠে বেশ কিছুটা দৌড়নোর পর তাঁকে ধরেন নিরাপত্তারক্ষীরা। অন্য দেশের মাঠে এ ধরনের দর্শককে ধরার পর পাঁজাকোলা করে দ্রুত বার করে নিয়ে যাওয়া হয়। তবে সে দিন রাওয়ালপিন্ডির মাঠে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাসতে হাসতে ওই দর্শক বেরিয়ে যান। তাঁর হাতে ছিল তেহরিক-ই-লব্বাইকের নেতা সাদ রিজ়‌ভির ছবি।

Advertisement

মঙ্গলবারই পাক বোর্ড একটি বিবৃতিতে জানায়, নিরাপত্তাভঙ্গের এই ঘটনা বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খেলোয়াড় এবং আধিকারিকদের নিরাপত্তা যে সবার আগে, তা আরও এক বার উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, স্থানীয় নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলে আরও বেশি নিরাপত্তারক্ষী দেওয়া হবে ম্যাচের সময়।

তারা আরও জানিয়েছে, ওই দর্শককে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। তাঁকে পাকিস্তানের সব ক্রিকেট মাঠে ঢোকা থেকে আজীবনের জন্য নির্বাসিত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement