IPL 2026

বেঙ্গালুরুর কাছে ৪৩ রানে হার, তা-ও কোহলিদের টপকে আইপিএলের একটি রেকর্ড দখলে রাখল চেন্নাই

চেন্নাই সুপার কিংস আইপিএলে টানা সাতটি ম্যাচ হেরেছে শনিবার। তবে ২ ঘণ্টার মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টপকে একটি রেকর্ড নিজেদের দখলেই রেখেছেন রুতুরাজ গায়কোয়াড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৯
Share:

চেন্নাই সুপার কিংস দল। ছবি: পিটিআই।

আইপিএলে হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস। তা-ও একটি নজির গড়ে ফেলল চেন্নাই। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৩ রানে হেরেও তাদেরই টপকে গিয়েছে রুতুরাজ গায়কোয়ারের দল। এই নিয়ে আইপিএলে টানা ৭টি ম্যাচ হেরেছে চেন্নাই।

Advertisement

রবিবার প্রথমে ব্যাট করে বিরাট কোহলিরা করেন ৩ উইকেটে ২৫০ রান। এই ইনিংসের সুবাদে চেন্নাইয়ের একটি রেকর্ড স্পর্শ করে বেঙ্গালুরু। আইপিএলে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল চেন্নাইয়ের দখলে। রবিবারের ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে চেন্নাইয়ের ২০০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা ছিল ৩৬। ২৫০ রান করে বেঙ্গালুরু সেই রেকর্ডে ভাগ বসায়। কোহলিদেরও ২০০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা হয় ৩৬। কিন্তু বেশিক্ষণ যুগ্ম ভাবে শীর্ষে থাকা হয়নি তাদের।

জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের ইনিংস শেষ হয় ২০৭ রানে। যা আইপিএলে তাদের ৩৭তম ২০০ বা তার বেশি রানের ইনিংস। ফলে ২ ঘণ্টার মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ২০০ বা তার বেশি রানের ইনিংসের রেকর্ড নিজেদের দখলে নিয়ে নেয় চেন্নাই।

Advertisement

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব কিংস। তারা আইপিএলে ৩৩ বার অন্তত ২০০ রানের ইনিংস গড়েছে। তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। এই দু’দলের ২০০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা ৩২ এবং ৩০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement