ICC T20 World Cup 2026

অহমদাবাদে রবিবার বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? বিশ্বচ্যাম্পিয়ন হবে কোন দল? কী বলছে আইসিসির নিয়ম?

আগামী রবিবার অহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। তা-ও কোনও কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ভেস্তে গেলে কী হবে? কোন দল পাবে ট্রফি? কী রয়েছে আইসিসির নিয়মে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:৩৩
Share:

নরেন্দ্র মোদী স্টেডিয়াম। —ফাইল চিত্র।

বৃষ্টি বা কোনও প্রাকৃতিক দুর্যোগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? কারা বিশ্বচ্যাম্পিয়ন হবে? কী বলছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম?

Advertisement

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার অহমদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবু ফাইনালের আগে নিয়ম জেনে রাখতে চায় দু’শিবির। আগ্রহী ক্রিকেটপ্রেমীরাও।

দু’টি সেমিফাইনালের মতো ফাইনালের জন্যও ‘রিজ়ার্ভ ডে’ রেখেছে আইসিসি। রবিবার কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা শেষ করা না গেলে সোমবার খেলা হবে। প্রথম দিন যে পর্যন্ত খেলা হবে, পরের দিন তার পর থেকে অথবা শুরু থেকেই খেলা হবে। আইসিসির লক্ষ্য সম্পূর্ণ ম্যাচ আয়োজন এবং ফলাফল নিশ্চিত করা। উল্লেখ্য, ফাইনালের ফলাফলের জন্য দু’দলকে অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে।

Advertisement

ফাইনালের মূল দিন এবং ‘রিজ়ার্ভ ডে’-এর জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে। ১২০ মিনিট করে সময় ধরা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ম্যাচগুলি সন্ধে ৭টায় শুরু হচ্ছে, সেই ম্যাচগুলি শেষ হওয়ার নির্ধারিত সময় রাত ১০টা ২০। সেই হিসাবে ফাইনালের খেলা শেষ হতে হবে রাত ১২টা ২০-র মধ্যে।

কোনও ভাবেই বিশ্বকাপ ফাইনাল শেষ করা না গেলে কোন দল চ্যাম্পিয়ন হবে? সেমিফাইনালে এমন ক্ষেত্রে সুপার এইট পর্বের পয়েন্ট দেখে ফাইনালের দল বেছে নেওয়ার সুযোগ ছিল। ফাইনালে তেমন কোনও নিয়ম নেই। প্রাকৃতিক দুর্যোগের কারণে দু’দিনেও ফাইনাল শেষ করা না গেলে ভারত এবং নিউ জ়িল্যান্ডকে যুগ্ম বিশ্বচ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement