IPL 2026

কেকেআর ম্যাচে মাথায় আঘাত, পঞ্জাবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারলেন না পাটীদার, কবে মাঠে ফিরবেন বেঙ্গালুরু অধিনায়ক

কলকাতা নাইট রাইডার্সের কার্তিক ত্যাগীর বাউন্সার রজত পাটীদারের মাথায় লেগেছিল। সেই ম্যাচে ব্যাটিং চালিয়ে গেলেও মাথায় আঘাত পান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:১৪
Share:

রজত পাটিদার। ছবি: পিটিআই।

পঞ্জাব কিংসকে হারালেই প্রথম দল হিসাবে আইপিএলের প্লেঅফে জায়গা নিশ্চিত করে ফেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারলেন না অধিনায়ক রজত পাটীদার। রবিবারের ম্যাচে বিরাট কোহলিদের নেতৃত্ব দিচ্ছেন জিতেশ শর্মা। টসের পর পাটীদারের খেলতে না পারার কারণ জানিয়েছেন জিতেশ।

Advertisement

গত ১৩ মে কলকাতা নাইট রাইডার্স ম্যাচে পাটীদারের মাথায় বলের আঘাত লেগেছিল। কার্তিক ত্যাগীর বাউন্সার পুল করতে গিয়ে সময় ভুল করেন। বল গিয়ে সরাসরি লাগে পাটীদারের হেলমেটের পিছনে। নিয়ম অনুযায়ী পাটীদারকে পরীক্ষা করতে ছুটে যান বেঙ্গালুরুর ফিজিয়ো। সে সময় পাটীদারের কোনও সমস্যা ছিল না। বেঙ্গালুরু অধিনায়ককে বলতে শোনা যায়, ‘‘ঠিক আছে। আমি ঠিক আছি। এটা দারুণ হেড শট।’’ ব্যাটিংও চালিয়ে যান তিনি।

সে সময় রসিকতা করলেও মাথায় ভালই আঘাত পেয়েছিলেন পাটীদার। গুরুতর সমস্যা না থাকলেও আইপিএলের গুরুত্বপূর্ণ পর্বের আগে অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চাননি বেঙ্গালুরু কর্তৃপক্ষ। পঞ্জাবের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। সে কারণেই নেতৃত্ব দিচ্ছেন জিতেশ। পাটীদারের না খেলা নিয়ে তিনি বলেছেন, ‘‘পাটীদার এখন ভালই আছে। আশা করছি হায়দরাবাদেই আপনারা ওকে দেখতে পাবেন।’’ উল্লেখ্য, আগামী ২২ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু।

Advertisement

রবিবারের ম্যাচে বেঙ্গালুরুর প্রথম একাদশ থেকে পাটীদার ছাড়া বাদ পড়েছেন জেকব ডাফি। তাঁদের পরিবর্তে দলে এসেছেন সুযশ শর্মা এবং রোমারিও শেফার্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement