FIFA World Cup 2026

বিশ্বকাপের আগে চোট সমস্যা তুঙ্গে, ছিটকে গেলেন ব্রাজ়িলের মিলিতাও, অনিশ্চিত জিদান-পুত্র, দল ঘোষণা পিছিয়ে দিল জার্মানি

ফুটবল বিশ্বকাপের আগে প্রতিটি দেশই ভুগছে চোট সমস্যায়। প্রত্যেকেই নিজেদের মতো করে সমস্যা সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে চাপ কমছে না। কোন দলের কী অবস্থা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৪:৫৪
Share:

বিশ্বকাপে খেলা হবে না মিলিতাওয়ের। ছবি: সমাজমাধ্যম।

ফুটবল বিশ্বকাপের আগে প্রতিটি দেশই ভুগছে চোট সমস্যায়। প্রত্যেকেই নিজেদের মতো করে সমস্যা সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে চাপ কমছে না। ব্রাজ়িলের অবস্থা যেমন। ডিফেন্ডার এদের মিলিতাও খেলতেই পারবেন না প্রতিযোগিতায়। অনিশ্চয়তা রয়েছে জ়িনেদিন জ়িদানের পুত্র লুকাকে নিয়েও। জার্মানিকে দল ঘোষণাই পিছিয়ে দিতে হয়েছে।

Advertisement

গত সপ্তাহে স্পেনের লিগে আলাভেসের বিরুদ্ধে ম্যাচে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মিলিতাও চোট পান। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকার কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছে। ফলে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হওয়ার কোনও সম্ভাবনাই নেই তাঁর। তিনি যে খেলতে পারবেন না তা একপ্রকার নিশ্চিত।

জ়িদানের ছেলে লুকা স্পেনের দ্বিতীয় ডিভিশনে খেলেন গ্রানাডার হয়ে। তিনি গোলকিপার। রবিবার আলমেরিয়ার বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের এক ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় লুকার। তাঁকে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। জানা গিয়েছে, বাকি মরসুমে তিনি আর খেলতে পারবেন না। যদি অস্ত্রোপচার করাতে হয় তা হলে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ হয়ে যাবে।

Advertisement

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যানের দল ঘোষণা করার কথা ছিল ১২ মে। সেটি পিছিয়ে ২১ মে করা হয়েছে। গোটা দলের একত্র হওয়ার সময়ও পিছিয়ে ২৭ মে করা হয়েছে। ২৩ মে জার্মান কাপের ফাইনাল রয়েছে, যেখানে মুখোমুখি বায়ার্ন মিউনিখ এবং স্টুটগার্ট। বায়ার্নের ফুটবলারদের অতিরিক্ত বিশ্রাম দিতে চাইছেন জার্মানি কোচ। কিছু দিন আগেই ছিটকে গিয়েছেন সাজ় ন্যাব্রি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement