Neymar Jr.

অনুশীলনে সতীর্থকে মার, নেমারের বিরুদ্ধে তদন্ত

সংবাদমাধ্যমের দাবি, অনুশীলনে নেমারকে কাটিয়ে বেরিয়ে যান রবিনহো জুনিয়র। সঙ্গে সঙ্গেই মেজাজ হারান ব্রাজিল তারকা। ১৮ বছর বয়সি তরুণ সতীর্থকে পায়ের আঘাতে প্রথমে মাটিতে ফেলে দেন নেমার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৬:৪৪
Share:

নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। —ফাইল চিত্র।

নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের দুঃসময় অব্যাহত। ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রবিনহোর ছেলে রবিনহো জুনিয়রকে স্যান্টোসের অনুশীলনে মারার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যে তদন্তও শুরু করেছে নেমারের ক্লাব।

সংবাদমাধ্যমের দাবি, অনুশীলনে নেমারকে কাটিয়ে বেরিয়ে যান রবিনহো জুনিয়র। সঙ্গে সঙ্গেই মেজাজ হারান ব্রাজিল তারকা। ১৮ বছর বয়সি তরুণ সতীর্থকে পায়ের আঘাতে প্রথমে মাটিতে ফেলে দেন নেমার। তার পরেই দু’জনের মধ্যে শুরু হয় তীব্র বাগ্‌যুদ্ধ। বাকি ফুটবলারেরা শান্ত করেন দু’জনকে। রবিনহো মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বলেও শোনা গিয়েছে।

এই ঘটনার পরে স্যান্টোসের তরফে বিবৃতি দেওয়া হয়, ‘‘এক ফুটবলারকে আর এক জন শারীরিক ভাবে আঘাত করার অভিযোগ সম্পর্কে স্যান্টোস ফুটবল ক্লাব অবগত।’’ ক্লাব পরিচালন সমিতি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন