Cristiano Ronaldo Injury

রোনাল্ডোকে ছাড়াই দল ঘোষণা পর্তুগালের

ফেব্রুয়ারির শেষ দিকে আল নাসেরের হয়ে খেলার সময়ে চোট পান রোনাল্ডো। সেই থেকে এখনও পর্যন্ত পর্তুগালের মহাতারকার চিকিৎসা চলছে। ফ্রেন্ডলি ম‌্যাচের দল ঘোষণার সময়ে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস নিশ্চিত করেছেন, রোনাল্ডোকে নিয়ে তাঁরা অহেতুক তাড়হুড়ো করতে চান না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৭:৫৪
Share:

ক্রিশ্চিয়ানো রোনান্ডো। —ফাইল চিত্র।

মেক্সিকো এবং আমেরিকার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম‌্যাচের আগে চিন্তা পর্তুগাল শিবিরে। কারণ হ‌্যামস্ট্রিংয়ের চোটে দলের অন‌্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনান্ডোকে ছাড়াই শুক্রবার ২৬ সদস‌্যের দল ঘোষণা করল পর্তুগাল। পাশাপাশি আসন্ন ফিফা বিশ্বকাপে সম্পূর্ণ সুস্থ রোনাল্ডোকে পাওয়া যাবে কি না তা নিয়েও দুশ্চিন্তায় ফুটবলপ্রেমীরা।

ফেব্রুয়ারির শেষ দিকে আল নাসেরের হয়ে খেলার সময়ে চোট পান রোনাল্ডো। সেই থেকে এখনও পর্যন্ত পর্তুগালের মহাতারকার চিকিৎসা চলছে। ফ্রেন্ডলি ম‌্যাচের দল ঘোষণার সময়ে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস নিশ্চিত করেছেন, রোনাল্ডোকে নিয়ে তাঁরা অহেতুক তাড়হুড়ো করতে চান না। তাই তাঁকে বাইরে রেখেই আসন্ন ম‌্যাচগুলির জন‌্য দল ঘোষণা করা হয়েছে।

মার্তিনেসের কথায়, “রোনাল্ডোর পেশিতে হালকা চোট রয়েছে। আশা করছি এক বা দু’সপ্তাহের মধ‌্যে সুস্থ হয়ে উঠবে। ম‌্যাচ না খেললেও শারীরিক ভাবে ও যে অনুশীলন করেছে, তাতে বোঝা গিয়েছে রোনাল্ডো সেরা ছন্দেই রয়েছে।” বিশ্বকাপেও কি রোনাল্ডোকে পাওয়া যাবে না? নেতিবাচক উত্তর দিয়ে মার্তিনেস বলেন, “রোনাল্ডোর চোট ততটা গুরুতর নয়। ও বিপদসীমার বাইরে রয়েছে।”

মেক্সিকোর বিরুদ্ধে ২৮ মার্চ পর্তুগাল খেলবে আজ়তেকা স্টেডিয়ামে। দু’দিন পরে আটলান্টায় আমেরিকার মুখোমুখি হবেন ব্রুনো ফের্নান্দেসরা। দলে রোনাল্ডো ছাড়াও রাখা হয়নি বের্নার্দো সিলভাকে। কারণ সিনিয়র ফুটবলারদের বড় পরীক্ষার আগে বিশ্রাম দেওয়া হয়েছে।

এ দিকে ফিফা বিশ্বকাপের আগে উরুগুয়ে ও জাপানের বিরুদ্ধে দু’টি ফ্রেন্ডলি ম‌্যাচ খেলবে ইংল‌্যান্ড। শুক্রবার সেই ম‌্যাচের ৩৫ সদস‌্যের দল ঘোষণা করেছেন ইংল‌্যান্ডের কোচ টমাস টুহেল। দল ঘোষণায় সবচেয়ে বড় চমকের নাম রিয়াল মাদ্রিদের রক্ষণের নির্ভরযোগ‌্য ফুটবলার ট্রেন্ট আলেকজ়ান্ডার-আর্নল্ডের না থাকা। যে সিদ্ধান্ত নিয়ে টুহেল বলেছেন ‘কঠিন’ সিদ্ধান্ত।

দল ঘোষণার পরে জার্মান কোচ বলেছেন, “আমি জানি ট্রেন্টের মতো ফুটবলার কী করতে পারে। দলের স্বার্থে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।” ২৭ মার্চ ওয়েম্বলিতে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ইংল‌্যান্ড। পরের ফ্রেন্ডলি ম‌্যাচটি হবে জাপানে, আগামী ৩১ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন