FIFA World Cup 2026

আবার চোট নেমারের! ফুটবল বিশ্বকাপের দলে সুযোগ পেলেও ব্রাজ়িলের ফুটবলারের খেলা নিয়ে সংশয়

ফুটবল বিশ্বকাপে ব্রাজ়িল দলে সুযোগ পেয়েছেন নেমার। কিন্তু তার পরেই জানা গিয়েছে, আবার চোট পেয়েছেন তিনি। নেমারের খেলা নিয়ে সংশয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২২:২১
Share:

নেমার। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নেমার। ব্রাজ়িলের দলে থাকলেও বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, আবার চোট পেয়েছেন নেমার। বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাতি নেই। তার মধ্যে নেমার সুস্থ হতে পারবেন কি?

Advertisement

২০২৩ সালে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন নেমার। তার পর থেকে আর ব্রাজ়িল দলে খেলেননি তিনি। বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে দল ঘোষণা করার সময় নেমারকে রাখেন কোচ কার্লো আনচেলোত্তি। তিনি জানিয়েছিলেন, নেমারের অভিজ্ঞতা তাঁদের কাজে লাগবে। কিন্তু নেমারের আবার চোট চিন্তা বাড়াবে আনচেলোত্তির।

স্যান্টোসের হয়ে সান লোরেঞ্জোর বিরুদ্ধে কোপা সুদামেরিকানায় খেলতে পারেননি নেমার। গ্রেমিয়োর বিরুদ্ধে লিগের পরের ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই। ২৭ মে শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্রাজ়িলের ফুটবলারদের। তার মধ্যে নেমারকে সুস্থ হতে হবে। নইলে বিকল্প ফুটবলারের নাম ঘোষণা করতে পারেন আনচেলোত্তি।

Advertisement

স্যান্টোসের মেডিক্যাল দলের প্রধান রদ্রিগো জ়োগাইব জানিয়েছেন, পায়ের পেশিতে চোট পেয়েছেন নেমার। তিনি অবশ্য জানিয়েছেন, চোট খুব একটা গুরুতর নয়। স্যান্টোস ও ব্রাজ়িলের মেডিক্যাল দল নেমারের দিকে নজর রাখছেন। ২৭ মে ব্রাজ়িল শিবিরে যোগ দেওয়ার আগে নেমার সুস্থ হয়ে উঠবেন বলেই আশা তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement