ইএফএল কাপ ফাইনালে চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। ছবি: রয়টার্স।
আবারও ট্রফি হাতছাড়া আর্সেনালের। ইএফএল কাপ ফাইনালে আর্সেনালকে ২-০ হারিয়ে চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। দু’টি গোলই করেন নিকো ও’রেইলি।
আর্সেনালের গোলকিপার কেপা আরিজ়াবালাগার একটি ভুলই ম্যাচের রং পাল্টে দেয়। ৬০ মিনিটে ডান প্রান্ত থেকে আসা একটি ক্রস বাঁচাতে গিয়ে হাত থেকে বল ফস্কে যায় তাঁর। একেবারে নিকোর পায়ের সামনে পড়ে। সেই বল জালে জড়াতে সমস্যা হয়নি তরুণ লেফ্টব্যাকের। চার মিনিট পরে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান নিকো।
কাই হাভার্ৎজ় ও বুকায়ো সাকা একাধিক সুযোগ নষ্টও করেন। যার খেসারত দিতে হল আর্সেনালকে।
ম্যাচ শেষে ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেছেন, ‘‘ইপিএলে এখনও আমরা পিছিয়ে। কিন্তু আর্সেনালের আত্মবিশ্বাসে আঘাত করার মতো কাজ আমার দল করে দিয়েছে। ইএফএল কাপ জয়ের যাত্রাটা সহজ ছিল না। তবে জানতাম, ফাইনালে আমাদের ছেলেরা হাল ছাড়বে না।’’ যোগ করেন, ‘‘নিকোর জীবনে এই দু’টো গোল নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে