নায়ক: ম্যান সিটির জয় নিশ্চিত করেন হালান্ড। রবিবার। ছবি: রয়টার্স।
এতিহাদ স্টেডিয়ামে ২০১৫ সালে শেষ বার ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়েছিল আর্সেনাল। পরিসংখ্যান বদলানোর পাশাপাশি খেতাব প্রায় নিশ্চিত করতে তিন পয়েন্টের প্রয়োজন ছিল কাই হাভার্ৎজ়দের। কিন্তু আর্লিং হালান্ডের গোল আর্সেনালের লক্ষ্যটাকে যেমন কঠিন করে দিল, তেমনই ম্যান সিটিকেও আনল খেতাবি লড়াইয়ে।
রবিবার ইপিএলে আর্সেনালকে ২-১ হারানোর পরে ম্যান সিটির পয়েন্ট দাঁড়াল ৩২ ম্যাচে ৬৭। এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৭০। শুরু থেকেই ম্যান সিটির খেলায় তীব্রতা লক্ষ্য করা যায়। ৪ মিনিটে রায়ান চেরকির শট পোস্টে লেগে ফিরে আসে। অবশ্য বারো মিনিট পরে ব্যক্তিগত দক্ষতায় তিন জনকে কাটিয়ে দলকে এগিয়ে দেন সেই চেরকি-ই।
মাত্র ১০৭ সেকেন্ড পরে সমতা ফেরায় আর্সেনাল। ম্যান সিটির গোলরক্ষক জানলুইজি দোনারুমার শিশুসুলভ ভুল কাজে লাগান কাই হাভার্ৎজ়। ৬৫ মিনিটে জয়সূচক গোল করেন হালান্ড।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে