Asian Games

এশিয়ান গেমসে সুনীলদের প্রথম প্রতিপক্ষ কারা? কবে, কাদের বিরুদ্ধে খেলবে ভারতীয় ফুটবল দল?

১৯ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু এশিয়ান গেমসে। সেখানে পুরুষ ও মহিলাদের ফুটবল ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। ভারতের খেলা কবে কবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ২৩:১২
Share:

সুনীল ছেত্রী। —ফাইল চিত্র

এশিয়ান গেমসে ফুটবলের সূচি জানিয়ে দেওয়া হয়েছে। পুরুষ ও মহিলা দুই বিভাগেই পূর্ণ সূচি জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের পুরুষ দলের প্রথম ম্যাচ চিনের বিরুদ্ধে। অন্য দিকে ভারতের মহিলা দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে চাইনিজ তাইপেইয়ের।

Advertisement

ভারতের পুরুষ দলের সূচি—

সুনীল ছেত্রীদের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে আয়োজক দেশ চিন। বাকি দুই দেশ বাংলাদেশ ও মায়ানমার। এই গ্রুপের সূচি এ রকম:

Advertisement

১৯ সেপ্টেম্বর- বনাম চিন (ভারতীয় সময় বিকাল ৫টা)

২১ সেপ্টেম্বর- বনাম বাংলাদেশ (ভারতীয় সময় দুপুর দেড়টা)

Advertisement

২৪ সেপ্টেম্বর- বনাম মায়ানমার (ভারতীয় সময় বিকাল ৫টা)

পুরুষদের শেষ ষোলোর ম্যাচ হওয়ার কথা ২৭ ও ২৮ সেপ্টেম্বর। ১ অক্টোবর হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৪ অক্টোবর হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হওয়ার কথা ৭ অক্টোবর। সে দিনই হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ।

মহিলাদের দলের সূচি—

ভারতের মহিলাদের দলের গ্রুপে রয়েছে চাইনিজ তাইপেই ও তাইল্যান্ড। এই গ্রুপের সূচি এ রকম:

২১ সেপ্টেম্বর- বনাম চাইনিজ তাইপেই (ভারতীয় সময় বিকাল ৫টা)

২৪ সেপ্টেম্বর- বনাম তাইল্যান্ড (ভারতীয় সময় বিকাল ৫টা)

মহিলাদের গ্রুপ পর্ব শেষ হওয়ার পরে কোয়ার্টার ফাইনাল হবে ৩০ সেপ্টেম্বর। ৩ অক্টোবর হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হওয়ার কথা ৬ অক্টোবর। সে দিনই হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ।

১৯ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু এশিয়ান গেমসে। শেষ হবে ৭ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement