Mohun Bagan

মহমেডানকে ২৩ গোল মোহনবাগানের! ছোটদের লিগে বিরাট জয় সবুজ-মেরুনের, একাই আট গোল অনুব্রতর

সাব জুনিয়র লিগে বুধবার মহমেডানকে ২৩-০ গোলে হারাল মোহনবাগান। ভারতীয় ফুটবলে এত বড় ব্যবধানে অতীতে কোনও দল জিতেছে কি না, তা অনেকেই মনে করতে পারছেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
Share:

মোহনবাগানের অনূর্ধ্ব-১৪ দল। ছবি: সংগৃহীত।

সাব জুনিয়র লিগে বুধবার মহমেডানকে ২৩-০ গোলে হারাল মোহনবাগান। ভারতীয় ফুটবলে এত বড় ব্যবধানে অতীতে কোনও দল জিতেছে কি না, তা অনেকেই মনে করতে পারছেন না। বুধবারের ম্যাচে একাই আট গোল করেছে অনুব্রত বাউল দাস। ছ’টি গোল করেছে দর্পণ হাতিবড়ুয়া।

Advertisement

প্রথম মিনিটে দর্পণের গোল দিয়ে শুরু। এর পর নিয়মিত ব্যবধানে গোল করেছে মোহনবাগান। প্রথমার্ধে তারা এগিয়ে যায় ১৩-০ ব্যবধানে। অনুব্রত করে পাঁচটি গোল। দর্পণও প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে।

মহমেডানের ম্যাচে ফেরার সম্ভাবনা নেই, এ কথা জানা সত্ত্বেও দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আগ্রাসনের কোনও কমতি দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে আরও ১০টি গোল করে তারা। মোহনবাগানের হয়ে দু’টি করে গোল করেছে সাগ্নিক কুন্ডু, কার্তিক হেমব্রম এবং জিয়োন হাঁসদা। একটি করে গোল সিধু সোরেন, জিশু চক্রবর্তী এবং সাকিবুদ্দিনের।

Advertisement

অনূর্ধ্ব-১৮ যুব লিগে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। ফেডারেশনের ভুবনেশ্বর অ্যাকাডেমির কাছে ০-১ গোলে হেরেছে তারা। একমাত্র গোল আহিরামের।

আইএসএল শুরুর আগে এ দিন মহমেডান প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। ২-১ গোলে জিতেছে সাদা-কালো ব্রিগেড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement