Accident in Peru Derby

ফুটবল ডার্বির আগে উত্তেজনা! মৃত ১, আহত অন্তত ৪৭, দুর্ঘটনার কারণ ঘিরে ধোঁয়াশা

ডার্বির আগে ফুটবল মাঠে একটি মিছিল চলছিল। সেই মিছিলেই দুর্ঘটনা ঘটে। যদিও তা কী ভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১২:২৭
Share:

দুর্ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: এক্স।

পেরুর ফুটবল ডার্বি ঘিরে উত্তেজনা ছডিয়েছে। পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর মধ্যে ডার্বি হওয়ার কথা ছিল। তার আগেই এক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত ৪৭ জন আহত। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পেরুর স্বাস্থ্যমন্ত্রী জুয়ান কার্লোস ভেলাস্কো সংবাদমাধ্যমে জানিয়েছেন, লিমার আলেজ়ান্দ্রো ভিল্লানুয়েভা স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথম জানা গিয়েছিল, মিছিল চলাকালীন স্টেডিয়ামের একটি দেওয়াল ভেঙে পড়ে। সেখানেই বহু মানুষ চাপা পড়ে যান। কিন্তু পরে আলিয়াঞ্জা লিমা ফুটবল দল জানিয়েছে, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।

ভালেস্কো জানিয়েছেন, যে দিকের দেওয়াল ভেঙে পড়ার কথা বলা হচ্ছে, সেই অংশ দিয়েই ৩৯ জনকে বার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জন আশঙ্কাজনক। বাকি আহতদের স্টেডিয়ামের অন্য অংশ দিয়ে বার করা হয়েছে।

Advertisement

দমকলবাহিনীর প্রধান মার্কোস পাজুয়েলো জানিয়েছেন, স্টেডিয়ামের কোনও অংশ ভাঙেনি। পুরো স্টেডিয়াম অক্ষত রয়েছে। তা হলে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? পুরো বিষয়টিতে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। যদিও এই ঘটনার পরেও ডার্বি পিছিয়ে যাচ্ছে না। শনিবার নির্ধারিত সময়েই মাঠে নামে আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement