FIFA World Cup 2026

মেসির চোটে উদ্বেগ? এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা, বিশেষ কারণে সময় নিচ্ছেন বিশ্বজয়ী কোচ

বিশ্বকাপের জন্য প্রাথমিক ভাবে ৫৫ জন ফুটবলারের তালিকা তৈরি করেছিলেন লিয়োনেল স্কালোনি। চোট-আঘাত, ফিটনেসের সমস্যা বা ফর্মে না থাকার জন্য ২০ জনকে আগেই বাদ দিয়েছেন আর্জেন্টিনার কোচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৮:৪৭
Share:

লিয়োনেল স্কালোনি। ছবি: এক্স।

আগামী ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। বাকি আর ১৫ দিন। ব্রাজিল, ইংল্যান্ড, স্পেনের মতো দেশগুলি দল ঘোষণা করে দিয়েছে। অথচ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও চূড়ান্ত দল জানায়নি। কোচ লিয়োনেল স্কালোনি।

Advertisement

গত রবিবার লিয়োনেল মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ১৮ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপের আগে তাঁর চোট নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে স্কালোনির দল ঘোষণা না করার কারণ মেসির চোট নয়। কোন ২৬জনকে নিয়ে আমেরিকায় যাবেন, তা এখনও ঠিক করতে পারেননি স্কালোনি। গত বার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এ বার বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামবেন মেসিরা। তাই চূড়ান্ত দল ঘোষণার আগে বাড়তি সতর্ক আর্জেন্টিনার কোচ। সহকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

স্কালোনির তিন জন সহকারী কোচ রয়েছেন। এ ছাড়া রয়েছেন ম্যাচ অ্যানালিস্ট এবং ফিটনেস কোচ। এই ছ’জনের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে। তাতে প্রত্যেকে সব দিক বিবেচনা করে নিজের মতামত জানিয়ে ২৬ জনের দল তৈরি করে পোস্ট করছেন।

Advertisement

স্কালোনি ছাড়া বাকিরা হলেন সহকারী কোচ রবার্তো আয়ালা, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল, পাবলো আইমার, ম্যাচ অ্যানালিস্ট মাতিনাস মান্না এবং ফিটনেস কোচ লুইস মার্টিন। আয়ালা বলেছেন, ‘‘আমরা ছয় জনই নিজেদের মতো করে ২৬ জনের দল তৈরি করছি। নিজেদের মধ্যে কথাও বলছি। সকলে দল জমা দেওয়ার পর স্কালোনি চূড়ান্ত দল বেছে নেবে। যাদের নাম ছ’টা তালিকাতেই থাকবে, তাদের সুযোগ পাওয়া এক রকম নিশ্চিত।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের দল প্রায় চূড়ান্ত। দু’একটা নাম নিয়ে মতপার্থক্য রয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।’’

বিশ্বকাপের জন্য প্রাথমিক ভাবে ৫৫ জন ফুটবলারের তালিকা তৈরি করেছিলেন স্কালোনি। চোট-আঘাত, ফিটনেসের সমস্যা বা ফর্মে না থাকার জন্য ২০ জনকে আগেই বাদ দিয়েছেন আর্জেন্টিনার কোচ। বাকি ৩৫ জনের মধ্যে থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত ২৬ জনকে। মেসির চোট নতুন উদ্বেগ তৈরি করেছে। সে দিকেও নজর রাখছেন স্কালোনিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement