IPL 2026

আইপিএলে হতাশাজনক ফল নিয়ে মুখ খুললেন পন্থ, সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লড়াইয়ের বার্তা লখনউ অধিনায়কের

আগামী মরসুমে ঋষভ পন্থকে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসাবে না-ও দেখা যেতে পারে। টম মুডির কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ক্রিকেটার পন্থের পারফরম্যান্সেও খুশি নন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৭:৫২
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। ১০টি দলের মধ্যে সকলের শেষে ঋষভ পন্থেরা। লিগ পর্বে মাত্র চারটি ম্যাচ জিতেছেন তাঁরা। হতাশাজনক পারফরম্যান্সের জন্য লখনউ সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করলেন অধিনায়ক পন্থ। লিগ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর সমাজমাধ্যমে আবেগঘন ভিডিয়ো পোস্ট করেছেন।

Advertisement

লখনউ সমর্থকদের উদ্দেশে পন্থ বলেছেন, ‘‘আপনাদের অনেক ধন্যবাদ। সকলেই জানেন, এই মরসুমটা আমাদের জন্য খুব কঠিন ছিল। আপনারাও কঠিন পরিশ্রম করেছেন। সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। যাই হোক, আমরা একটা দল। শেষ পর্যন্ত লড়াই করব। একসঙ্গে থাকব।’’ পন্থ আরও বলেছেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমি অনেক কিছু শিখেছি। আমাদের উত্থান-পতনের মধ্যে একটা জিনিস একই রকম ছিল। সেটা হল, আপনাদের ভালবাসা এবং সমর্থন। আপনাদের আবেগ, ভালবাসা, সমর্থন আমাদের বড় প্রাপ্তি। পুরো লখনউ সুপার জায়ান্টস পরিবারকে ধন্যবাদ। এ ভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ।’’

অধিনায়ক পন্থকে নিয়ে মোহভঙ্গের কথা দু’দিন আগেই জানিয়েছেন লখনউয়ের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি। তিনি বলেছিলেন, ‘‘নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে দেখলে পন্থকে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। ফলাফলের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাচ্ছে। নেতৃত্বের চাপ পন্থের ব্যাটিংয়েও প্রভাব ফেলেছে।’’ মুডি আরও বলেছিলেন ‘‘আমরা প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে পারেনি। আরও ভাল খেলা উচিত ছিল আমাদের। বলা ভাল, প্রত্যাশার ধারে কাছেও পৌঁছোতে পারিনি আমরা। নেতৃত্বেও সমস্যা হয়েছে। আমাদের এই বিষয়টা ভীষণ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করতে হবে। ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। পরিকল্পনা তৈরি করতে হবে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে। দলের প্রতিটি বিভাগ নিয়ে পর্যালোচনা দরকার। আমাদের সবকিছু নতুন করে গোছাতে হবে।’’

Advertisement

আগামী মরসুমে পন্থকে লখনউয়ের অধিনায়ক হিসাবে না-ও দেখা যেতে পারে। মুডির কথায় সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ক্রিকেটার পন্থের পারফরম্যান্সেও খুশি নন লখনউ কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement